চৌগাছায় সন্ত্রাসী হামলায় ভ্যানচালক আহত
যশোরের চৌগাছায় পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসীরা হামলা করে এক ভ্যানচালকের হাত ভেঙে দিয়েছে। পাশাপাশি ওই ভ্যানচালকের কাছে থাকা জমি বিক্রির নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। রবিবার (৬ অক্টোবর) রাতে পৌর এলাকার কুঠিপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত ভ্যানচালককে উদ্ধার করে প্রথমে চৌগাছা, পরে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, পৌর এলাকার হুদাপাড়া মহল্লার মৃত দুদু মিয়ার ছেলে ভ্যানচালাক হারুন অর রশিদ রবিবার সারাদিনই উপজেলা সদরে ভ্যান চালিয়ে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কুঠিপাড়া মোড়ে পৌঁছলে পূর্ব থেকে ওত পেতে থাকা একই মহল্লার মৃত কুমার আলীর ছেলে একরের আলী, একরের আলীর ছেলে শাকিব হোসেন, রায়হান হোসেন ও মৃত আব্দুল মজিদের ছেলে সাইফুল ইসলাম তার গতিরোধ করে কাঠের বাটাম ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। এ সময় হাত দিয়ে তাদের ঠেকানোর চেষ্টা করলে একটি হাত ভেঙে যায়। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ওই ভ্যানচালকের স্বজন হাসিবুল হাসান ভোলা বলেন, আহত ভ্যানচালক হারুন অর রশিদ অত্যন্ত নিরীহ প্রকৃতির মানুষ। পূর্বশত্রুতা জেরে তাকে বেদম মেরে একটি হাত ভাঙার পাশাপাশি সমস্ত শরীর ফোলা জখম করেছে। ছিনিয়ে নিয়েছে দুই লাখ টাকা। আমরা উল্লিখিত সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছি।
T.A.S / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান