ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নওগাঁয় জাল সনদে চাকরির অভিযোগ


নওগাঁ প্রতিনিধি photo নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৭-১০-২০২৪ রাত ১১:২

নওগাঁর ফয়েজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মামুনাল হাসানের বিরুদ্ধে জাল সনদে নিয়োগ গ্রহণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার ফয়েজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজের আরেক প্রভাষক আব্দুল হান্নান এ বিষয়ে নওগাঁর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০০৩ সালের ১৭ ফয়েজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজে আমি রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হই। উক্ত প্রতিষ্ঠানের তৎকালীন সভাপতি মো. আব্দুল জলিলের যোগসাজশে আর্থিক লেনদেনের মাধ্যমে জাল সনদে মো. মামুনাল হাসানকে নিয়োগ দেয়া হয়, ফলে আমার যোগ্যতা থাকা সত্ত্বেও আমি চাকরি থেকে বঞ্চিত হয়। পরবর্তীতে মামুনাল হাসান অত্র কলেজের সিনিয়র প্রভাষক ও সরকারি বেতনভুক্ত হওয়া সত্ত্বেও ২০০৩ সাল থেকে কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু করেন এবং ২০১৪ সালে আওয়ামী লীগ সরকারের দলীয় পরিচয়ে এপিপি হিসেবে নিয়োগপ্রাপ্তও হয়েছিলেন।

অভিযুক্ত প্রভাষক মামুনুল হাসানের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, আমার বাবা একজন আইনজীবী ছিলেন। সে হিসেবে আমিও মাঝে মাঝে একটু প্র্যাকটিস করি। তবে আমি নিয়মিত আইনজীবী নই।

ফয়েজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ বলেন, রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মামুনুল হাসান নিয়মিত আইনজীবী হিসেবে প্র্যাকটিস করেন কিনা তা আমার সঠিক জানা নেই। তবে অনেকের কাছেই শুনেছি তিনি আইনজীবী হিসেবে প্র্যাকটিস করেন। এসব নিয়ে আমার কাছে লিখিত অভিযোগ দিলে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

নওগাঁ বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান-২ ফিরোজ বলেন, দেওয়ান মামুনাল হাসান এপিপি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। তবে যোগদান করেননি এবং উনি নিয়মিত আইনজীবীও নন। হঠাৎ মাঝে মাঝে আসেন।

অভিযোগের বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজা খাতুনের সাথে কথা বললে তিনি জানান, যেহেতু অভিযোগটি কলেজ শাখার এবং জেলা প্রশাসক বরাবর অভিযোগ করা হয়েছে, আমাদের অবগতির জন্য অনুলিপি প্রদান করেছেন অভিযোগকারী।

অভিযোগের বিষয়ে জেলা প্রশাসকের (017******77)  মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এমএসএম / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়