ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

নরসিংদীতে সবজির দামে ঊর্ধ্বগতি


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ৮-১০-২০২৪ দুপুর ১১:৩৫

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল থেকে নরসিংদী শহরের ভেলানগর, বটতলা, ব্রাহ্মন্দী বাজার ও নরসিংদী বড় বাজার ঘুরে দেখা গেছে সকল সবজির দামই ঊর্ধ্বগতি।

খুচরা বাজার ঘুরে দেখা গেছে, কেজিপ্রতি খুচরা মূল্যে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি, আলু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা, দেশি জাতের ছোট আলু বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, কচুর মুখী ৮০ টাকা, গাজর ২০০ টাকা, ঢেঁড়স ৯০ টাকা, গোল বেগুন ১২০ থেকে ১৪০ টাকা, লম্বা বেগুন ৮০ থেকে ১০০ টাকা, লাউ ৮০ থেকে ১৪০ টাকা পিস, চাল কুমড়া ৮০ থেকে ১০০ টাকা, শসা ৯০ টাকা, কাকরোল ৯০ থেকে ১০০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, পটল ৮০ থেকে ১০০ টাকা, টমেটো ১৫০ থেকে ১৮০ টাকা, ঝিঙে ৮০ থেকে ১০০ টাকা, ধনিয়া পাতা ৪৫০ থেকে ৫০০ টাকা, পেঁপে ৫০ থেকে ৬০ টাকা, ফুলকপি ছোট সাইজের ৫০ থেকে ৬০ টাকা, কলম্বো লেবুর হালি ১২০ থেকে ১৬০ টাকা, চিচিঙ্গা ৮০ থেকে ৯০ টাকা।

খুচরা বিক্রেতারা জানান, তারা বেশি দাম দিয়ে সবজি কিনছেন তাই চড়া দামেই বিক্রি করছেন। তারা আরো জানান, বাজারে বর্তমানে বেচাকেনা কম থাকলেও সকল সবজির দাম বেশি। পাইকারি সবজির হাটের তথ্য অনুযায়ী, খুচরা বাজারে অনেকটা গরমিল লক্ষ্য করা গেছে। 

পাইকারি হাটে প্রতি কেজি শসা ৫২-৫৩ টাকা, ঝিঙে ৬০-৬৫ টাকা, আলু ৫২ টাকা, পেঁয়াজ ৯৫ টাকা, রসুন ২২০ টাকা, বেগুন ৭০-৮০ টাকা, আমড়া ৩০ টাকা, করলা ৭০ টাকা, ধুন্দল ৫০ টাকা, কাকরোল ৭০ টাকা, মরিচ এলসি ২৩০-২৩৮ টাকা, বরবটি ৭০ টাকা, লাউ ৬০-৭০ টাকা, কাঁচামরিচ দেশি ২৪০ টাকা, ডাঁটা আঁটি ২৮০ থেকে ৩০০ টাকা কুড়ি, কচুর লতি ৪৮-৫০ টাকা, কচু ৩৫-৪০ টাকা, পালংশাকের আঁটি ১১০-১২০ টাকা কুড়ি ও পটল ৬৫ টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে।

T.A.S / জামান

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৫ আসামি গ্রেপ্তার

খুলনা র‌্যাবের বাগেরহাটে অভিযান ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা

মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩

মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ

সিংড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ চারা বিতরণ

আইনজীবীর বিরুদ্ধে বৃদ্ধ, অসহায় শ্বশুর শ্বাশুড়ীকে নির্যাতন ও হয়রানির অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন

জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু

লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে

নাচোলে ৩২ তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন

দুই বছর যাবৎ বসতবাড়ি ও সড়কের ওপর পড়ে আছে বৈদ্যুতিক খুঁটি, মরণ আতঙ্কে কাপ্তাই চিৎমরমের ৩৫টি পরিবার