সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ
‘গুণগত শিক্ষায় মায়ের ভূমিকা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ সোমবার (৭ অক্টোবর) দুপুরে সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত এই মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।
সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা চক্রবর্তীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রাবেয়া আক্তারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও দাতা সদস্য জাহাঙ্গীর আলম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সহকারী শিক্ষক উম্মে কুলসুম, রিন্টু কুমার দাস ও অভিভাবক শিপ্রা রানী দাস৷
এ সময় উপস্থিত ছিলেন- সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুক মিয়া, প্রবীণ মুরব্বি হাবিবুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মওলানা নাজিম উদ্দিন, পিটিআই সভাপতি আতিকুর রহমান, সহকারী শিক্ষক কুমকুম পুরকায়স্থ, পান্না রানী মৈত্র, তানজিনা আক্তার, রিকা দাসসহ অভিভাবকবৃন্দ।
T.A.S / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত