ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ৮-১০-২০২৪ দুপুর ১২:১০

মাগুরার শালিখায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷ মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ৷

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- লেফটেন্যান্ট কর্নেল মো. মনিরুল ইসলাম, মেজর মুহতাদী কামাল আহমদ, শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিলন কুমার ঘোষ, আনসার-ভিডিপি কর্মকর্তা মর্জিনা খাতুন, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিতান বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক দিপংকর বিশ্বাস, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং শালিখা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ৷

T.A.S / জামান

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা