কুয়াকাটায় এক ইলিশ বিক্রি হলো ৭ হাজার টাকায়
পটুয়াখালীর কুয়াকাটায় ২ কেজি ২৮০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ৬ হাজার ৮৪০ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে কুয়াকাটা এলাকার জেলে মো. আলমাসের জালে ধরা পড়ে ইলিশটি। পরে কুয়াকাটা মাছ বাজারের মনি ফিশ আড়তে মাছটি নিয়ে যান তিনি। সেখানে নিলামে ওঠানো হলে ফিশ ভ্যালীর পক্ষে মো. হাসান ৬ হাজার ৮৪০ টাকায় ইলিশটি ক্রয় করেন।
স্থানীয় মাছ ব্যবসায়ী মাসুম বলেন, ৬ হাজার ৮৪০ টাকায় মাছটি কিনে নেন হাসান নামে এক মৎস্য ব্যবসায়ী। মাছটি একনজর দেখার জন্য অনেকেই ভিড় করেন।
জেলে মো. আলমাস বলেন, মাছ ধরার উদ্দেশ্যে সাগরে গিয়ে বরাবরের মতো হাইর নামক স্থানে জাল ফেলি। এ সময় বড় এই মাছটি আমাদের জালে ধরা পড়ে। বড় মাছের দামও একটু বেশি হয়। সাগরে এমনিতেও এখন বেশি মাছ মিলছে না। তবে বড় মাছ পেলে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারি।
মনি ফিশ আড়তের ব্যবসায়ী রুবেল ঘরামি বলেন, এতবড় মাছ এই বাজারে খুব কম পাওয়া যায়। তাই নিলামে ১ লাখ ১৫ হাজার টাকা দরে বিক্রি হয় মাছটি। এতে মাছটির মূল্য হয়েছে ৬ হাজার ৮৪০ টাকা।
এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি আসলেই ভালো খবর। এ সাইজের মাছ মূলত গভীর সমুদ্রের থাকে। সমুদ্রের মোহনায় পলি পড়ার কারণে গভীরতা কমে যাচ্ছে। তাই সমুদ্র মোহনা খনন এবং জালের প্রশস্ততা বাড়ালে এ মাছ বেশি ধরা পড়বে।
এমএসএম / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে