ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

পিরোজপুরে অপহরণ মামলার আসামি গ্রেফতার


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ৮-১০-২০২৪ দুপুর ১:৫৯

পিরোজপুর সদরের তেজদাসকাঠী স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার  (৭ অক্টোবর) রাতে সদর উপজেলার হুলারহাট থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত ওই স্কুলেরছাত্রীকেও উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার আসামি পিরোজপুর সদর উপজেলার ওদনকাঠি গ্রামের ওয়ারেস হাওলাদারের ছেলে ফারদিন হাওলাদার (২২)।

জানা গেছে, ওই ছাত্রী ঢাকায় মায়ের বাসায় থাকাকালীন গত ২ সেপ্টেম্বর পল্লবী এলাকা থেকে অপহৃত হয়। অপহরণের ঘটনায় ছাত্রীর মা ফারজানা ইসলাম বাদী হয়ে গত ১৪ সেপ্টেম্বর পল্লবী থানায় মামলা করেন (মামলা নম্বর-১৩)।

ফারজানা ইসলাম পিরোজপুর জেলা পুলিশের ফেসবুক পেজে জেলা পুলিশের কর্মকাণ্ড দেখে অনুপ্রাণিত হয়ে ঢাকা থেকে পিরোজপুরের পুলিশ সুপার কার্যালয়ে এসে তার অপহৃত মেয়েকে উদ্ধারের আবেদন জানালে পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসেরের নির্দেশনা ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. মুকিত হাসান খানের নেতৃত্বে থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারী আসামিকে গ্রেপ্তার করে।

মামলার বাদী ফারজানা ইসলাম তার মেয়েকে দ্রুততম সময় উদ্ধার ও আসামিকে গ্রেফতার করায় জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন।

জামান / জামান

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ