ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

খাদ্যগুদাম থেকে ৩৫০ টন চাল চুরির ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন


আসাদ হোসেন রিফাত photo আসাদ হোসেন রিফাত
প্রকাশিত: ৮-১০-২০২৪ দুপুর ২:১৭

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী সরকারি খাদ্যগুদাম থেকে ৩৫০ টন চাল চুরির ঘটনায় খাদ্যগুদামের কর্মকর্তা ফেরদৌস আলম ও কর্মচারী, লেবারসহ কতিপয় অসাধু ব্যবসায়ীর শাস্তির দাবিতে মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে ভোটমারী খাদ্যগুদামের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে ভোটমারী সচেতন নাগরিক সমাজ।

এ সময় বক্তব্য দেন- শহিদ সারওয়ারদী, আব্দুল আউয়াল, মোকছেদুল ইসলাম খান বুলবুল ও রিযাদ হোসেন।

উল্লেখ্য, ভোটমারী খাদ্যগুদাম থেকে প্রায় ৩৫০ টন চাল আত্মসাতের ঘটনায় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলমকে গত শনিবার (৫ অক্টোবর) হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী এলাকার একটি বাড়ি থেকে আটক করে থানা পুলিশ।

প্রায় সাড়ে তিন কোটি টাকার চাল আত্মসাতের ঘটনা ফাঁস হওয়ার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। এদিকে ঘটনা তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দায়িত্ব দেয়া হয়েছে।

T.A.S / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক