ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

মা ইলিশ রক্ষায় পিরোজপুর সদর টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ৮-১০-২০২৪ দুপুর ৩:২৭

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ বাস্তবায়ন উপলক্ষে ইলিশসম্পদ উন্নয়নসংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ অক্টোবর) সকাল সাড়ে  ১০টায় উপজেলা প্রশাসন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায়  বক্তব্য রাখেন- পিরোজপুর সদর সিনিয়র উপজেলা মৎস্য  কর্মকর্তা এমএম পারভেজ, পিরোজপুর সদর উপজেলা কৃষি অফিসার শিপন চন্দ্র ঘোষ, পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. তরিকুল ইসলাম, পিরোজপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নাছির মল্লিক, মৎস্যজীবী দলের সভাপতি তারিকুল ইসলাম নজিবুর   প্রমুখ।

সভায় জানানো হয়, আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে অভিযান অব্যাহত থাকবে। তাই ২২ দিন নদীতে জাল ফেলে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ থাকবে।

এ সময় পিরোজপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ বলেন, এ সময়টা হলো ইলিশের প্রধান প্রজনন মৌসুম। তাই এই সময়টায় সকলকে মা ইলিশ ধরা থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হবে। মা ইলিশ রক্ষা করলে আগামীতে ইলিশের প্রাচুর্যতা কতটা বাড়বে সে বিষয়ে তাদের পরামর্শ দেয়া হবে। তালিকা হালনাগাদ করে তাদের সহায়তা দেয়া হবে। এ সময় সব ধরনের বরফকল বন্ধ থাকবে। তাছাড়া ইলিশ ধরা, পরিবহন কিংবা মজুদের ওপরে নিষেধাজ্ঞা থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ এ ধরনের কাজ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইলিশের প্রাচুর্যতা বাড়াতে সকলের সহযোগিতা কামনা করেন মৎস্য কর্মকর্তা।

T.A.S / জামান

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে হামলা: ওসির শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম অন্তর্ভুক্তের দাবি

উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু

রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপিত

খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা

পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান

মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা

আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার

মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ