ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নওগাঁয় সার্ভেয়ারদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন


নওগাঁ প্রতিনিধি photo নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৮-১০-২০২৪ দুপুর ৩:৫১

নওগাঁয় দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়াররা।মঙ্গলবার (৮ অক্টোবর) সারাদেশের সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের ব্যানারে পূর্ণদিবসের এই কর্মবিরতি পালন করা হয়।

কর্মসূচিতে জেলার ১১টি উপজেলার বিভিন্ন বিভাগের সার্ভেয়াররা অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য দেন- জেলা পরিষদের সার্ভেয়ার ফেরদৌস জামান, এলজিইডি নওগাঁর সার্ভেয়ার রাজিব হোসেন, নওগাঁ সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রফিকুল ইসলামসহ অনেকে। বক্তব্যে সংগঠনটির নেতারা জানিয়েছেন, মঙ্গলবার পূর্ণদিবস কর্মবিরতি চলবে। এ সময়ের মধ্যে দাবি মেনে নেয়া না হলে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে। সরকার যখনই দাবি মেনে নেবে তখনই কাজে ফিরে যাবেন তারা। দাবি পূরণ না হলে কাজে ফিরবেন না।

এদিন সকাল থেকে নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দিনব্যাপী কর্মসূচি পালন করেন সার্ভেয়াররা। এর আগে গত ১ অক্টোবর থেকে অবস্থান ও অর্ধদিবস ধর্মঘটসহ নানা কর্মসূচি পালন করে আসছেন তারা। কর্মবিরতির সময় সংগঠনটির নেতারা জানান, মঙ্গলবার পূর্ণদিবস কর্মবিরতি চলবে। এই সময়ের মধ্যে দাবি মেনে নেয়া না হলে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে।

এমএসএম / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়