রায়গঞ্জে বজ্রপাতে ৩ গরুর মৃত্যু
সিরাজগঞ্জের রায়গঞ্জে বজ্রপাতে তিনটি গরুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের রৌহা দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হয়। বৃষ্টির সময় বিকট শব্দে বজ্রপাত হচ্ছিল। এতে খোলা আকাশের নিচে থাকা তিনটি গরু মারা গেছে। মৃত গরুগুলোর মধ্যে একটি বগনা বা বাছুর ও দুটি গাভি ছিল।
জানা গেছে, মো. সাজা আলী ও তার ছেলে আইয়ুব আলী এবং জাহিদুল ইসলামের একটি করে মোট তিনটি গরু মারা গেছে। গরুগুলোর মৃত্যুতে তাদের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
গরুর মালিকরা জানান, সব গরু খোলা আকাশের নিচে থাকে। প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরেও ছিল। হালকা বৃষ্টিপাতের সময় বজ্রপাতের কারণে গরুগুলোর মৃত্যু হয়েছে। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, বিষয়টি জেনেছি। তবে বজ্রপাতে কারো ক্ষতি হলে নির্ধারিত ফরমে আবেদন করলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়।
T.A.S / এমএসএম
খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে
একাত্তরের পরাজিত শক্তি ও পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল
শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা
চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প
বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ
কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার
পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন
রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল
গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়
এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ