ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে নিয়োগ বাতিলের দাবিতে শিক্ষার্থীদের ১০ দিনের আল্টিমেটাম


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৮-১০-২০২৪ বিকাল ৫:৮

পঞ্চগড় জেলা জজকোর্টে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সরাসরি হস্তক্ষেপে অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিলের দাবিতে ১০ দিনের আল্টিমেটাম দেয়া হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে সচেতন পঞ্চগড়বাসী ও শিক্ষার্থীবৃন্দের ব্যানারে জেলা জজকোর্টের সামনে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এ আল্টিমেটাম দেয়া হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- ফজলে রাব্বী, মাসুদ রানা, আশিকুর জামান, মনিরুজ্জামান ফয়সাল। এ সময় বক্তারা বলেন, মেধাবী ও পঞ্চগড় জেলাসহ অন্যান্য জেলার প্রার্থীদের প্রধান্য না দিয়ে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া তথা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সরাসরি হস্তক্ষেপে অবৈধভাবে ও ক্ষমতার দাপট দেখিয়ে এ নিয়োগটি সম্পন্ন করা হয়। বর্তমানে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের পঞ্চগড় জেলা জজকোর্টে কাজ করার কোনো দক্ষতা নেই। তারা শুধুমাত্র ঘুষ দিয়ে সাবেক আইনমন্ত্রী আনুিসল হকের সরাসরি হস্তক্ষেপে পঞ্চগড় জেলা জজকোর্টে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

তারা আরো বলেন, তাদের নিয়োগটি আগামী ১০ দিনের মধ্যে বাতিল করে পুনরায় নিয়োগ দিয়ে মেধাবী ও যোগ্য প্রার্থীদের সুযোগ দিতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক এবং জেলা ও দায়রা জজ বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

T.A.S / জামান

বিদ্যুৎ সংকটের প্রতিবাদ করায় গ্রাহকদের ওপর হামলার অভিযোগ, উত্তাল মনপুরা

লোহাগড়ায় শারীরিক অসুস্থতায় আ.লীগের ওয়ার্ড সেক্রেটারির পদত্যাগ

নাগেশ্বরীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তি খুন

বর্ণাঢ্য আয়োজনে তেঁতুলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর

নাচোলে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী হাসান, বিল্লাল হোসেন ও ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে মানববন্ধন

কুড়িগ্রামে কবির কণ্ঠে কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দৈনিক সকালের সময় সংবাদ প্রকাশের পর সোনাহাট ব্রীজের সংস্কারকাজ শুরু

দিনাজপুরের ০২ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের গোষ্টের ডাঙ্গায় আটদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডামুড্যায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

বিলাইছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত