ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছায় সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাসকে বিদায়ী সংবর্ধনা


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ৮-১০-২০২৪ বিকাল ৫:২৪

যশোরের চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাসকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের যৌথ উদ্যোগে ক্লাব কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস।

এ সময় তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন, আমি জনগণের সমস্যাগুলোয় সব সময় গুরুত্ব দেয়ার চেষ্টা করেছি। অত্র উপজেলা বিভিন্ন ক্ষেত্রে সমৃদ্ধ। এখানকার মানুষগুলো খুবই ভালো। তিনি বলেন, সাংবাদিক বন্ধুদের সহযোগিতা ছিল বলেই বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে সাহস পেয়েছি। ভালো কাজে তথ্য দিয়ে বরাবরই আপনারা সহযোগিতা করেছেন। আপনাদের স্মৃতি কখনো ভুলব না।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনা করেন- প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি বাবলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন সাগর, সাংবাদিক টিপু সুলতান, কবিরুল ইসলাম, শাহিন সোহেল, ফারুক হোসেন, মেহেদি হাসান শিপলু, আব্দুস সালাম, আব্দুল গনি, রাজু আহমেদ প্রমুখ। আলোচনা সভার শুরুতে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি)-কে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

এছাড়া সকালে পৌর নেতৃবৃন্দ সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক গুঞ্জন বিশ্বাসকে পৌর প্রশাসকের কার্যালয়ে বিদায়ী সংবর্ধনা জানান। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা গাজী আবুল কাশেম, সহকারী প্রকৌশলী রুহুল আমিন ও পৌর কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

T.A.S / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়