দুর্গাপূজা উপলক্ষে বজ্রদীপ্ত-৩ সিন্দুকছড়ি জোন কর্তৃক মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) পাহাড়ের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গুইমারা উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী, মানিকছড়ি উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভূঁইয়া, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল উদ্দিন, ১১ আনসার ব্যাটালিয়নের সিও মো. কামরুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন- গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো. সোহাগ মিয়া, মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনাম, সিন্দুকছড়ি মৌজার হেডম্যান সুইনুপ্রু চৌধুরী, গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সাংবাদিক আবুল বাশার, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোকতাদের হোসেনসহ আরো অনেক শিক্ষক, হেডম্যান, কারবারি, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
এ সময় বক্তারা জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি-কে সিন্দুকছড়ি জোনের আওতাধীন সামাজিক অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং দুর্গাপূজার সকল নিরাপত্তা ও মনিটরিংয়ের বিষয়ে আলোচনা, সড়ক দুর্ঘটনা, পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম-শৃঙ্খলা, মাদকদ্রব্য, চোরাচালান, খুন, গুম অপহরণ, বাজারে অনিয়ম, সন্ত্রাস নির্মূল এবং বৌদ্ধ ভিক্ষু ও মন্দিরের নিরাপত্তায় প্রতিটি বৌদ্ধ মন্দিরে একটি করে স্থায়ী সেনাক্যাম্প স্থাপন, শিক্ষাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
T.A.S / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন