ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শরণখোলায় ২০ দুর্গামণ্ডপে পূজার প্রস্ততি সম্পন্ন


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ৮-১০-২০২৪ বিকাল ৫:৪৫

শরণখোলায় সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্দোৎসব পালনের প্রস্ততি সম্পন্ন হয়েছে। মণ্ডপে মণ্ডপে প্রতিমায় রংতুলির কাজ প্রায় শেষ। পুজারিদের নিরাপত্তায় উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

এ বছর শরণখোলার চারটি ইউনিয়নে ২০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে ধানসাগর ইউনিয়নে ৭টি, খোন্তাকাটা ইউনিয়নে ২টি, রায়েন্দা ইউনিয়নে ৬টি এবং সাউথখালী ইউনিয়নে ৫টি দুর্গামণ্ডপে দুর্গাপ্রতিমা স্থাপন করা হয়েছে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা বসানো হয়েছে। দুর্গোৎসবকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বাজারে দোকানে দোকানে নতুন কাপড় কেনা-বেচা বেড়েছে বলে রায়েন্দা বাজারের এক দোকানি জানিয়েছেন।

শরণখোলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুল দাস জানান, ৯ অক্টোবর থেকে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। উপজেলার ২০টি মণ্ডপে নির্বিঘ্নে পূজার সকল প্রস্ততি শেষ হয়েছে। কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন বাবুল দাস।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ এএইচ কামরুজ্জামান বলেন, প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক পুলিশ পাহারা এবং উপজেলার সর্বত্র পুলিশি টহল কার্যক্রম চলমান থাকবে। 

শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ সোমবার উপজেলার কয়েকটি দুর্গামণ্ডপ পরিদর্শন করে এসে সাংবাদিকদের বলেন, শরণখোলায় দুর্গাপূজার প্রস্তুতি সন্তোষজনক। শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনে উপজেলা প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি মণ্ডপে সরকার থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে বলে ইউএনও জানিয়েছেন।

T.A.S / জামান

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪