ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য ও পশু জব্দ


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ৮-১০-২০২৪ বিকাল ৫:৫৬

সিলেট সেক্টরের অধীন সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে গোয়াইনঘাট সীমান্ত এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য ও পশু জব্দ করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) গোয়াইনঘাট সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য ও পশু জব্দ করা হয়। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি বিওপি, প্রতাপপুর বিওপি, সংগ্রাম বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় ৭৯৬টি শাড়ি, ১৯টি গরু, পোস্তদানা ১২০ কেজি, জিরা ৩৩৭ কেজি, মদ ১৮৬ বোতল, বিয়ার ১০ বোতল, মাহিন্দ্রা একটি এবং ২ হাজার ১৩৩ কেজি রসুনসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

T.A.S / জামান

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের