ঢাকা শনিবার, ১৬ মে, ২০২৬

বাউফলে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৮-১০-২০২৪ বিকাল ৬:৫১

পটুয়াখালীর বাউফলে চাঁদাবাজি মামলায় কালাইয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম মঞ্জুর আলম ওরফে এমদাদ (৫৫) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপর আড়াইটার দিকে উপজেলার পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এমদাদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মনির হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।  

পুলিশ জানায়, এমদাদের নামে বাউফল থানায় দায়ের করা একটি চাদাবাজি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর এমদাদ কালাইয়া ইউনিয়নের বগী তুলাতলী এলাকার জেলেদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। জেলেরা চাঁদার টাকা না দেয়ায় গত ৩ অক্টোবর বিএনপি নেতা এমদাদ, তার ছেলে কালাইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সাইফুদ্দিন ওরফে রিজভী ও ছাত্রদল নেতা তৌফিক এলাহী দলবল নিয়ে জেলেদের ওপর হামলা করেন। হামলায় নারীসহ ৫-৭ জন জেলে আহত হন।

এদের মধ্যে জাফর নামে এক জেলেকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। ওই জেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় গত ৫ অক্টোবর হামলার শিকার মো. মনির হোসেন নামে এক জেলে বাদী হয়ে এমদাদ, তার ছেলে রিজভীসহ ২৪ জনকে আসামি করে বাউফল থানায় মামলা করেন। এমদাদ ওই মামলার ২ নম্বর আসামি। 

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, চাঁদাবাজি মামলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমদাদকে গ্রেপ্তার করে মঙ্গলবার বিকাল ৪টার দিকে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।

জামান / T.A.S

বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত

মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি

চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩

খালিয়াজুরীতে স্লীলতাহানির অভিযোগে থানায় মামলা

নেত্রকোণার মদনে গভীর রাতে ২০ টন সরকারি চাউলসহ ১টি ট্রাক আটক করেছে প্রশাসন

ঈদে আসছে রাণীশংকৈলের সেরা ২৫ মনের কালাবাবু, দাম ১০ লাখ মাত্র

ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ

দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন সরকার

কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, মোবাইল উদ্ধার

নাগরপুরে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি, কুতুবদিয়া উপকূলে চলছে মাছ ধরার মহোৎসব