মিরসরাইয়ে সাবেক চেয়ারম্যানের দখলে থাকা সরকারি রিজার্ভ বনভূমি দখলমুক্ত
চট্টগ্রামের মিরসরাইয়ে উচ্ছেদ অভিযান চালিয়ে ১.৫ একর সরকারি রিজার্ভ বনভূমি জবরদখলমুক্ত করেছে বন বিভাগ। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে চট্টগ্রাম উত্তর বন বিভাগ অধিক্ষেত্রাধীন মিরসরাই রেঞ্জের হিংগুলী বন বিটের সীতাকুণ্ড-রামগড় রিজার্ভ ফরেস্ট মৌজার হিংগুলীপাড়াসংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে উক্ত ১.৫ একর জায়গা দখলমুক্ত করা হয়।
উদ্ধারকৃত জমি হিংগুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সোনাউল্লাহর দখলে ছিল। ওই জায়গার চারদেকে কাঁটাতার ও বাঁশের বেড়া এবং খুঁটি ও টিনের ছাউনি দিয়ে তৈরি লেবার শেড ভেঙে গুঁড়িয়ে দিয়ে দখলমুক্ত করা হয়।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের মিরসরাই রেঞ্জ কর্মকর্তা মো. শাহানশাহ নওশাদের নেতৃত্বে মিরসরাই রেঞ্জে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী এবং হিংগুলী বিটের অধীন এফসিভির সভাপতি ও সদস্যদের সার্বিক অংশগ্রহণে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে মিরসরাই রেঞ্জ কর্মকতা মো. নওশাদ বলেন, জবরদখলে থাকা বনভূমি উদ্ধারের পর চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকতা এসএম কায়চারের নির্দেশ অনুযায়ী উদ্ধারকৃত জায়গায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।
T.A.S / জামান
উত্তর কাকড়াবুনিয়া খিদমাতুল কুরআন হাফিজি মাদ্রাসায় নাজেরা ও হিফজ সবক প্রদান অনুষ্ঠান
রাণীনগরে ২ লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট
বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত
সান্তাহারে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
দাউদকান্দিতে ১২০ কেজি গাঁজা ও ১ লাখ ৪২ হাজার ৮০০ ভারতীয় ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ১২
সবুজের মাঝে জীবন খুঁজছে সরকার, এর মধ্যে-ই কাটা পড়লো ছায়াঘেরা পাইকড় গাছ
ঘটনা জালিয়াতির, দণ্ড সরকারি কাজে বাধার, এসিল্যান্ডের বিরুদ্ধে কারসাজির অভিযোগ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হাতকড়াসহ আসামি চম্পট, এলাকায় চাঞ্চল্য
শেরপুরে জনসেবায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত
আদালতের কর্মচারীকে পুলিশ কর্মকর্তার মারধর: খাস কামরায় ক্ষমা চেয়েও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ
হুমকিতে জনস্বাস্থ্য ত্রিশালে অবৈধ সিসা তৈরির কারখানা কৃষি জমিতে
জনতা ঘাটে পৌঁছানোর পথেই দুর্ভোগ, ভাঙা সড়কে কষ্টে মনপুরাবাসী