ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ সখিপুর শাখার গণসমাবেশ অনুষ্ঠিত


ভেদরগঞ্জ প্রতিনিধি  photo ভেদরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৮-১০-২০২৪ বিকাল ৭:১১

দীর্ঘ ১৬ বছর পর টাঙ্গাইলের সখিপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ সখিপুর শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সখিপুর থানা শাখার উদ্যোগে এ গণসমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

তিনি বলেন, বিগত যত সরকার বাংলাদেশ শাসন করেছে, তারা গুম-খুন ও অত্যাচার করেছে। আমরা এ বি সি সরকার চাই না। আমরা ইসলাম ও কোরআনের আলোকে দেশ পরিচালনা করতে চাই। একরার ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ পরিচালনার সুযোগ চাই।

সমাবেশে অ্যাড. মুহাম্মদ মানিক মিয়া সরদার বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার সখিপুরের মাটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো মিটিং-মিছিল ও সমাবেশ করতে দেয়নি। কিন্তু আজ তারা কোথায় পালিয়ে গেছে? 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সখিপুর থানা শাখার সভাপতি ডা. মুহাম্মদ রাশেদ হোসেন।

গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাফেজ মাওলানা শওকত আলী উপদেষ্টা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, শরিয়তপুর জেলা শাখা, মাওলানা আনোয়ার আল-নোমান সহ-সভাপতি, ইসলামি আন্দোলন বাংলাদেশ, শরীয়তপুর জেলা শাখা,মুফতি মুহাম্মদ সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সেক্রেটারি, ইসলামি আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখা, মাওলানা কারামত আলী, ছদর, দ্বীনি সংগঠন, সখিপুর থানা শাখা, মাওলানা মোহাম্মদ উল্লাহ, সভাপতি, জাতীয় শিক্ষক ফোরাম, সখিপুর থানা শাখা, মুহাম্মদ ইমন সরদার, সভাপতি, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ, সখিপুর থানা শাখা, মুফতি তোফায়েল আহমেদ কাসেমী সভাপতি, ইসলামি আন্দোলন বাংলাদেশ, শরীয়তপুর জেলা শাখা, এ্যাড. মুহাম্মদ মানিক মিয়া সরদার, সহ-সভাপতি, কেন্দ্রীয় ইসলামি আইনজীবী পরিষদ, মুফতি মুহাম্মদ জসিম উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক, ইসলামি আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখা, মুফতি মুহাম্মদ তাওহীদুল ইসলাম, আহ্বায়ক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, সখিপুর থানা শাখা, মাওলানা তাবজিলুর রহমান, সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সখিপুর থানা শাখা, মুহাম্মদ মানিক মিয়া মোল্লা, সভাপতি ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ সখিপুর থানা শাখা।

এ সময় ওলামায়ে কেরাম ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

T.A.S / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক