ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খালিয়াজুরীতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৯-১০-২০২৪ দুপুর ১১:১০

নেত্রকোনার খালিয়াজুরীর নগর ইউনিয়নের উদয়পুর গ্রামের নারাইয়িনাহাটি এলাকার বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মকবুল হোসেন। মৃত যুবক নগর ইউনিয়নের উদয়পুর গ্রামের মৃত ইন্দ্রজিত সরকারের ছেলে রাতুল সরকার (২০)। 

স্থানীয় ইউ,পি সদস্য পল্টু সামন্ত জানান, মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঘরের জানালা বন্ধ করতে গিয়ে বৈদ্যুতিক শকে তার রাতুলের মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক তার লিকেজ হয়ে জানালার সাথে সংযুক্ত থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শকে আক্রান্ত যুবককে স্থানীয় লোকজন খালিয়াজুরী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মকবুল হাসান বলেন, এটি নিছক একটি দুর্ঘটনা। তবে তার সুরতহাল তৈরি করা হয়েছে। অন্য কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ মোতাবেক ও মৃত রাতুলের মার আবেদনের পরিপ্রক্ষিতে মৃতের লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

T.A.S / জামান

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত