মহানবী (সা.)-এর জীবনাদর্শ মেনে চললে সমাজে হিংসা-বিদ্বেষ থাকবে না : শায়খ আহমাদুল্লাহ
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, মহানবী হজরত মুহম্মদ (সা.)-এর জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল আখলাক। তার উত্তম চারিত্রিক আদর্শ বিশ্বমানবতার জন্য অনুসরণীয় ও অনুকরণীয়। মহান আল্লাহ নিজেই নবীজী (সা.)-এর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সাধারণ শিক্ষার্থীদের আয়োজিত সিরাত কনফারেন্স-২০২৪-এ প্রধান আলোচক হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। তিনি তার বক্তব্যে নবী কারিম (সা.)-এর উত্তম চরিত্র, সহজ জীবনযাপনসহ নানা দিক তুলে ধরেন।
পবিত্র কোরআনে মহান আল্লাহ ঘোষণা করেন, ‘নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী।’ কোরআন মাজিদে যেসব উত্তম চরিত্র ও মহান নৈতিকতার কথা উল্লেখ রয়েছে, তা হচ্ছে থিওরি, আর মহানবী (সা.) হচ্ছেন এর প্র্যাকটিক্যাল। আমরা যদি মহানবী (সা.)-এর জীবনাদর্শ, আখলাক মেনে চলি, তাকে অনুসরণ করি, তাহলে সমাজে কোনো হিংসা-বিদ্বেষ থাকবে না। এতে দুনিয়ায় যেমন আমরা সম্মান পাব, আখিরাতেও এর উত্তম মর্যাদা পাব।
তিনি বলেন, উত্তম চরিত্রের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো- কারো অধিকার নষ্ট করা যাবে না। কারো কোনো ক্ষতি করা যাবে না। কাউকে কষ্ট দিয়ে কথা বলা যাবে না। এসব করে থাকলেও যত দ্রুত সম্ভব ক্ষমা চেয়ে নিতে হবে। মনে রাখতে হবে, নবীজীর মতো দায়িত্বশীল আচরণ করলে সামাজিক ও পারিবারিকভাবে আমরা সম্মানিত হব।
তিনি বলেন, আখলাক সুন্দর হলে ইমানের গুরুত্ব অনেক বেড়ে যায়। উত্তম আচরণকারী ও সচ্চরিত্রবানরা জান্নাতে মহানবী (সা.)-এর কাছাকাছি থাকার সুযোগ পাবেন। পরে তিনি শিক্ষার্থীদের লিখিত নানা প্রশ্নের উত্তর দেন।
বক্তব্যের শুরুতে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সাথে আহতদের আশু সুস্থতা কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, মহানবী (সা.) তাঁর উত্তম চরিত্র দিয়ে পৃথিবী জয় করেছেন। সারাবিশ্বের শ্রেষ্ঠ শিক্ষক তিনি। তাঁর জীবন-চরিত্র নিয়ে জানার শেষ নেই। আমাদের সকলের উচিত তাঁকে অনুসরণ করা। তিনি প্রথমবারের মতো খুলনা বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য শিক্ষার্থীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
সিরাত কনফারেন্সে আরো আলোচনা করেন- ইসলামী চিন্তাবিদ ও লেখক এসএম নাহিদ হাসান এবং কবির আনোয়ার।
পরে রিরাত কনফারেন্স উপলক্ষে আয়োজিত পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ, নাত ও গজল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
T.A.S / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন