জুড়ীতে বিজিবি সেক্টর কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন
মৌলভীবাজারের জুড়ীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপ-মহাপরিচালক ও সেক্টর কমান্ডার (শ্রীমঙ্গল) কর্নেল এএইচএম ইয়াসীন চৌধুরী পিএইচডি। এ সময় বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম উপস্থিত ছিলেন। মঙ্গলবার (৮ অক্টোবর) জুড়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে পূজা উদযাপন পরিষদ ও মণ্ড কমিটির সাথে মতবিনিময় করেন কর্নেল এএইচএম ইয়াসীন চৌধুরী।
মঙ্গলবার সন্ধ্যায় জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের সোনারুপা চা বাগান সার্বজনীন দুর্গামন্দিরে মতবিনিময়কালে তিনি বলেন, শারদীয় দুর্গাপূজায় কোনোরকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য বিজিবি সর্বদা তৎপর। সীমান্ত এলাকার পূজামণ্ডপগুলোর প্রতি রাখা হয়েছে বিশেষ নজরদারি। আমাদের বিওপির নিয়মিত কাজকর্মের বাইরে অতিরিক্ত দায়িত্ব হিসেবে অতিরিক্ত বিজিবি সদস্য পূজা উপলক্ষে মোতায়েন করেছি। বিজিবির শ্রীমঙ্গল সেক্টরের আওতাধীন অর্থাৎ আমার দায়িত্বপূর্ণ এলাকায় ১৮৩টি পূজামণ্ডপ রয়েছে। আমরা ২৩ প্লাটুন জনবল নিয়োগ করে বেইস ক্যাম্প করেছি। পূজার সার্বিক নিরাপত্তা প্রদানে আমরা নিয়োজিত আছি। অন্যান্য বাহিনীর সাথে বিজিবিরও জনবল থাকবে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তায়। সকলের সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে বলে প্রত্যাশা করছি।
এ সময় বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সিনিয়র সদস্য হারিস মোহাম্মদ, হাবিলদার রেজাউল করিম, দুর্গামন্দির কমিটির সভাপতি নারায়ণ রুদ্র পাল, সাধারণ সম্পাদক সুমন রুদ্র পালসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
T.A.S / জামান
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ