ঢাকা উত্তর সিটিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম শুরু
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকার সব ওয়ার্ডে নিরবিচ্ছিন্নভাবে শুরু হয়েছে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম।
বুধবার (৯ অক্টোবর) ডিএনসিসি'র জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে ডিএনসিসির সকল ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে পরিচালনা করা হচ্ছে। সিটি কর্পোরেশনের কাউন্সিলররা অপসারিত হওয়ায় ওয়ার্ড ভিত্তিক জন্ম ও মৃত্যু নিবন্ধন সরবরাহ করার দায়িত্ব দেওয়া হয়েছে আঞ্চলিক অফিসের কর্মকর্তাদের। ফলে সুষ্ঠুভাবে ডিএনসিসি'র সব ওয়ার্ডে জন্ম ও মৃত্যু নিবন্ধন সরবরাহ সেবা নিশ্চিত হয়েছে।
উল্লেখ্য, ডিএনসিসি'র ওয়ার্ড নম্বর ১ থেকে ৩৬ পর্যন্ত ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকে এবং ওয়ার্ড নম্বর ৩৭ থেকে ৫৪ পর্যন্ত সংশ্লিষ্ট আঞ্চলিক অফিস থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হতো। গত ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সকল কাউন্সিলরদের স্ব স্ব পদ হতে অপসারণ করে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য অনলাইনে আবেদনের লিংক http://bdris.gov.bd/br/application
T.A.S / T.A.S
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন