লোহাগড়ার দিঘলিয়া ইউপি চেয়ারম্যানকে জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া ইউপি চেয়ারম্যানকে জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৭ অক্টোবর) বিকেলে লোহাগড়ার একটি হোটেলে ৮নং দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন এ অভিযোগ তুলে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, আমি দলীয় প্রতীক নিয়ে দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হইনি। জনগণের ভোটে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছি। একজন নির্বাচিত চেয়ারম্যান হিসেবে স্বচ্ছতার সাথে ইউনিয়ন পরিষদ পরিচালনা করে আসছি। আমি নির্বাচিত হওয়ার পর থেকে আমার কতিপয় মেম্বারসহ একটি স্বার্থন্বেষী মহল আমার গড়ে ওঠা সুনাম ক্ষুণ্ন করার প্রয়াসে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং কল্পনাপ্রসূত অভিযোগ তুলে ইউনিয়নবাসী তথা প্রশাসনের কাছে হেয় করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শুধু তাই নয়, মহলটি আমার নামে উপজেলা প্রশাসনের কাছে একটি কাল্পনিক অভিযোগ করেছে, যা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরো বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর আমাকে কোনো রাজনৈতিক দল থেকে কোনো ধরনের চাপ প্রয়োগ বা ভয়ভীতি প্রদর্শন করা হয়নি। অসুস্থতার কারণে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যেতে না পারলেও বাড়িতে বসে জনগণের সেবা করে আসছি। আমি একজন জনবান্ধব জনপ্রতিনিধি। এই কুচক্রী মহলটি নানা অপপ্রচারে লিপ্ত থেকে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন মহলে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করছে। আমি এহেন ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাই।
এছাড়াও তিনি বলেন, বর্তমানে আমাকে হত্যার জন্য আমারই পরিষদের কতিপয় ইউপি সদস্যসহ একটি কুচক্রী মহল নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিভিন্ন সময় আমাকে হত্যা করা জন্য হুমকি-ধমকি দিচ্ছে। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু সাহায্যে-সহযোগিতা কামনা করছি। আমি জনগণের জন্য কাজ করতে চাই, আমি দিঘলিয়া ইউনিয়নবাসীকে সেবা করতে চাই। এজন্য সকল মহলের সাহায্য ও সহযোগিতা কামনা করছি।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান