ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

অভয়নগরে গাঁজা ও ফেনসিডিলসহ ৩ কারবারি আটক


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ৯-১০-২০২৪ দুপুর ১:৭

পৃথক অভিযানে যশোরের অভয়নগর থানা পুলিশ ২ কেজি গাঁজা ও ২৫ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) ভোররাতে উপজেলার বুইকারা গ্রামের পালপাড়া ও মশরহাটী গ্রামের দশ গোডাউনের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা বুইকারা গ্রামের পালপাড়া এলাকার শুকুর আলী ব্যাপারীর ছেলে সাইফুল ইসলাম ওরফে ডলারের (২৫) কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া ২৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় মশরহাটী গ্রামের গোলাম মোস্তফার ছেলে নাছির হোসেন (৩০) ও তার সগযোগী খুলনার ডুমুরিয়া থানার লতাবুনিয়া গ্রামের উত্তরপাড়ার মৃত পঞ্চানন রায়ের ছেলে রাজা মিয়াকে (৫৩)। আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে উপজেলার বুইকারা গ্রামের পালপাড়া এলাকায় সেনাবাহিনীর টহল টিমসহ অভিযান চালানো হয়। এ সময় ২ কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম ওরফে ডলারকে গ্রেপ্তার করা হয়। একই সময় উপজেলার মশরহাটী গ্রামের দশ গোডাউনের সামনে মৃত সরোয়ার বিশ্বাসের বাড়ির সামনে অভিযান চালানো হয়। এ সময় ২৫ বোতল ফেনসিডিলসহ নাছির হোসেন ও রাজা মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

T.A.S / জামান

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার