পিরোজপুরে ভাড়া বাসা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খানের নেতৃত্বে সদর থানা পুলিশ ও ডিবির বিশেষ অভিযানে শহরের মাছিমপুর বলাকা ক্লাব রোডের নাছিমা মঞ্জিল থেকে ১০৫ বোতল ফিনসিডিল উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মো. রমজান শিকদার ওরফে ফেন্সি রমজান পালিয়ে যায়। সে পিরোজপুর শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে নাম-পরিচয় গোপন করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।
উদ্ধার অভিযান শেষে পিরোজপুর সদর থানায় প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মুকিত হাসান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে পিরোজপুর সদর থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পিরোজপুর সদর থানায় নিয়মিত মাদক মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।
পিরোজপুর জেলায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
T.A.S / জামান
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার