কুয়াকাটায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
পটুয়াখালীর কুয়াকাটায় জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকাল ১০টায় কুয়াকাটা পৌরসভার আবাসিক হোটেল গ্রেভার ইনের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান খানের সঞ্চালনায় ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য (যুগ্ম সচিব) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও প্রকল্প পরিচালক মো. দিদারুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন- খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মর্জিনা আক্তার, পটুয়াখালী নিরাপদ খাদ্য অফিসার আবু রায়হান, কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ডা. মুসলাদ সায়েম পুনম, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মশিউর রহমান, হোটেল-মোটেল অ্যাসোসিয়েশনে সাধারণ সম্পাদক মো. মোতালেফ শরীফ, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জসিম উদ্দিন বাবুল ভূঁইয়া, মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাবিবুল্লাহ খান রাব্বী, স্যানিটারি ইন্সপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথ, রেস্তোরাঁ মালিক সমিতি সাধারণ সম্পাদক কলমি মাহমুদ প্রমুখ।
কর্মশালয় বক্তারা খাদ্য নিরাপদতা কী, খাদ্য অনিরাপদ হলে কী ক্ষতি হয়, কেন খাদ্য অনিরাপদ হয়, অনুজীবঘটিত খাদ্য দূষণের কারণ, যে কোনো পশু জবাই করে চার ঘণ্টা পর গোস্ত ব্যকটেরিয়ায় আক্রমণ করে- এ নিয়ে ব্যাপক আলোচনা করেন। এ সময় পর্যটন কেন্দ্র কুয়াকাটার ক্ষেত্রে ৩০ থেকে ৩৫টি খাবার হোটেলে খাবার পরিবেশন করে থাকে। এজন্য প্রত্যেকটি হোটেলের খাবার কিভাবে বিশুদ্ধ ও নিরাপদ রাখা যায় এবং কোন কোন খাবার কত তাপমাত্রায় রাখতে হয়, সে বিষয়ে ধারণা দেয়া হয়।
নিরাপদ খাদ্য আইন-২০১৩-এ প্রণীত হয় এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয় ২০১৫ সালে। নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানটি সকাল ১০টায় শুরু হয়ে দুপুর দেড়টায় শেষ হয়। কর্মশালায় অংশ নেন- কুয়াকাটা পর্যটন এলাকার রেস্তোরাঁ, আবাসিক হোটেলের মালিক, ট্যুর অপারেটরস্ (টোয়াক), ট্যুর গাইড, স্টিড ফুড ভেন্ডরসহ আবাসিক হোটেলের শতাধিক প্রতিনিধি।
T.A.S / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে