মেহেরপুরে মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে গোলাম রসুলের যাবজ্জীবন কারাদণ্ড
মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় গোলাম রসুল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সেই সাথে ১০ লাখ টাকা জরিমান, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। বুধবার (৯ অক্টোবর) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তোহিদুল ইসলাম এ রায় দেন। সাজাপ্রাপ্ত গোলাম রসুল মেহেরপুরের গাংনী উপজেলার কামারখালী গ্রামের দুর্লভ মণ্ডলের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, গাংনী উপজেলার কামারখালী গ্রামের গোলাম রসুল প্রতিবেশী বাক, শ্রবণ, বুদ্ধি ও মানসিক প্রতিবন্ধীর বাড়িতে প্রায়ই আসা-যাওয়া করতেন। মাঝেমধ্যে গোলাম রসুল তার জমিতে কচু, মরিচ এবং ঘাস তোলার জন্য নিয়ে যেতেন। সর্বশেষ ২০১৫ সালের ২ অক্টোবর গোলাম রসুল প্রতিবন্ধী মেয়েকে নিয়ে মাঠে যান। এর প্রায় এক মাস পর ওই প্রতিবন্ধী বমি করতে থাকেন। এতে প্রতিবন্ধীর মায়ের সন্দেহ হলে মেয়ের আকার-ইঙ্গিতের মাধ্যমে সাক্ষীদের সামনে গোলাম রসুলের বাড়ি গিয়ে তাকে দেখিয়ে দেন। পরে গোলাম রসুলের ভাই জহুরুল ও তার স্ত্রী ডালিয়াকে ঘটনা বলেন এবং ভিকটিমকে বাউট স্বাস্থ্যকেন্দ্র নিয়ে পরীক্ষা করান। পরীক্ষার পর জানতে পারেন ওই প্রতিবন্ধী চার মাসের অন্তঃসত্ত্বা। পরে ঘটনা ধামাচাপা দেয়ার জন্য গোলাম রসুলের ভাই জহুরুল তাদের টাকার লোভ দেখান এবং গর্বের সন্তান নষ্ট করার চেষ্টা করেন।
বিষয়টি মীমাংসা করতে অনীহা প্রকাশ করে ধর্ষিতার মা মামলা দায়ের করেন এবং গর্ভজাত সন্তানের ডিএনএ পরীক্ষা করান। ডিএনএ পরীক্ষায় আসামি গোলাম রসুল ভিকটিমের গর্ভজাত পুত্রসন্তানের জৈবিক পিতা হিসেবে প্রমাণ হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(১) ধারায় অভিযোগপত্র দাখিল করেন।
মামলায় মোট ৮ জন সাক্ষ্য দেন। এতে আসামি গোলাম রসুল দোষী প্রমাণিত হওয়ায় আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(১)(ক) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়া ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেয় আদালত। একই সাথে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৫ ধারার বিধান অনুযায়ী আসামি গোলাম রসুলের প্রতি আরোপিত অর্থদণ্ড ক্ষতিপূরণ হিসেবে গণ্য হবে। উক্ত ক্ষতিপূরণের টাকা আসামি গোলাম রসুলের বর্তমান সম্পদ হতে আদায় করা সম্ভব না হলে তিনি ভবিষ্যতে যে সম্পদের মালিক বা অধিকারী হবেন, ওই সম্পদ থেকে আদায়যোগ্য হবে এবং এক্ষেত্রে উক্ত সম্পদের ওপর অন্যান্য দাবি অপেক্ষা ক্ষতিপূরণের দাবি প্রাধান্য পাবে।
নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০১৬ ধারার বিধান অনুযায়ী কালেক্টরেট, মেহেরপুরকে গোলাম রসুলের স্থাবর বা অস্থাবর বা উভয় প্রকার সম্পদ নিলামে বিক্রয় করে বিক্রয়লব্ধ অর্থ এই ট্রাইব্যুনালে জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়। ক্ষতিপূরণের অর্থ এই ট্রাইব্যুনালে জমা দেয়া সাপেক্ষে তা ভিকটিমকে প্রদান করা হবে।
রায়ে উল্লেখ করা হয়, ডিএনএ পরীক্ষায় আসামি গোলাম রসুল ভিকটিমের গর্ভজাত পুত্রসন্তানের জৈবিক পিতা হিসেবে প্রমাণ হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০১০-এর ১৩ (১)(খ) ধারার বিধান অনুযায়ী ভিকটিমের গর্ভজাত পুত্রসন্তান গোলাম রসুলের পরিচয়ে পরিচিতি হবে। উক্ত আইনের ১৩(১)(গ), ১৩(২) ও ১৩(৩) ধারার বিধান অনুযায়ী ভিকটিমের গর্ভজাত পুত্রসন্তানের ২১ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তার ভরণ-পোষণের ব্যয় রাষ্ট্র বহন করবে। সন্তানকে ভরণ-পোষণের জন্য প্রদেয় অর্থ সরকার আসামি গোলাম রসুলের কাছ থেকে আদায় করতে পারবে এবং তার বিদ্যমান সম্পদ থেকে উক্ত অর্থ আদায় করা সম্ভব না হলে ভবিষ্যতে তিনি যে সম্পদের মালিক হবেন, সে সম্পদ থেকে আদায়যোগ্য হবে।
জেলা ম্যাজিস্ট্রেট ভিকটিমের গর্ভজাত পুত্রসন্তানের ভরণ-পোষণের জন্য প্রদেয় অর্থের পরিমাণ নির্ধারণ করবেন এবং তা বাস্তবায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।
মামলায় রাষ্ট্রপক্ষে পিপি একেএম আসাদুজ্জামান এবং আসামিপক্ষে অ্যাডভোকেট মিয়াজান আলী কৌঁসুলি ছিলেন।
T.A.S / জামান
ময়মনসিংহের ১১ আসনে সেনা ও বিজিবি মোতায়েন, তৎপর র্যাবও
বিলাইছড়িতে সংসদ নির্বাচনে সব কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে
মনপুরায় ব্যালট বাক্স পৌঁছানো শুরু, চূড়ান্ত প্রস্তুতিতে প্রশাসন।
বাঁশখালীর দক্ষিণ সাধনপুর সওদাগর পাড়া ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল সম্পন্ন
সীতাকুণ্ডে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক, ঝুঁকিপূর্ণ ৪৮ কেন্দ্র
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ২ আসনে বিজয়ের ক্ষেত্রে আশাবাদী - তুষার আহমেদ শুকুর।
আজ বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে ভোটাররা ভোট প্রদান করবেন
রাজস্থলীতে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের ব্যালেট সহ সরঞ্জাম বিতরণ
ত্রয়োদশ জাতীয় সংসদ র্নিবাচন-২০২৬ বাগেরহাটের সকল কেন্দ্রে পাঠানো হয়েছে ভোট গ্রহন সামগ্রী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে মেহেরপুরে স্থানীয় পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত-
দৌলতপুর সীমান্তে আগ্নেয়াস্ত্র ও বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন: নতুন কমিটি ঘোষণা