বন্যশূকরের আক্রমণে গ্রামপুলিশসহ আহত ৩
বাগেরহাটের শরণখোলায় বন্যশূকরের আক্রমণে গ্রামপুলিশসহ তিনজন আহত হয়েছেন। আহতরা সম্পর্কে আপন ভাই। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকালে উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর তাফালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরে শূকরটি পিটিয়ে মেরে ফেলে ক্ষুব্ধ গ্রামবাসী।
আহতরা হলেন- ওই গ্রামের মৃত বারেক মোল্লার ছেলে গ্রামপুলিশ মো. কবির হোসেন মোল্লা (৪৮), ওমর ফারুক মোল্লা (৪৫) এবং মাকসুদ মোল্লা (৫০)। এদের মধ্যে মাকসুদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন গ্রামপুলিশ কবির মোল্লা জানান, তিনি তার কাজ শেষে মঙ্গলবার বিকালে বাড়ি ফিরে ঘরের সামনের উঠানে শূকরটি দেখে তাড়া করেন। এ সময় শূকরটি সরে না গিয়ে উল্টো তার দিকে তেড়ে এসে আক্রমণ করে। তার চিৎকার শুনে অন্য দুই ভাই এগিয়ে এলে শূকরটি তাদেরও আক্রমণ করে। শূকরের কামড়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।
তিনি আরো জানান, তাদের বাড়ি সুন্দরবনের কাছে। এ কারণে সুন্দরবন থেকে প্রায়ই হরিণ, শূকরসহ বিভিন্ন বন্যপ্রাণী তাদের গ্রামে চলে আসে। অনেক সময় বন্যশূকরের পাল ঢুকে ফসলের ক্ষতি করে। গ্রামের কেউ তাদের না মেরে আবার বনে তাড়িয়ে দেয়। কিন্তু গ্রামবাসী ক্ষোভ সামলাতে না পেরে এই শূকরটি মেরে ফেলে। পরে সবাই বুঝতে পেরেছে কাজটি তাদের ঠিক হয়নি।
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুদীপ্ত কুমার বলেন, শূকরের আক্রমণে আহত হয়ে তিনজন হাসপাতালে আসেন। এরমধ্যে একজনের আঙুলের হাড় ভেঙে কয়েক টুকরা হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ব্যাপারে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, শূকরের আক্রমণের খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃত শূকরটি উদ্ধার করে মাটিচাপা দেয়া হয়েছে।
T.A.S / জামান
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ