শরণখোলায় মৎস্য খামার থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
বাগেরহাটের শরণখোলায় বুধবার (৯ অক্টোবর) সকালে পশ্চিম বানিয়াখালী গ্রামের একটি মৎস্য খামার থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা গেছে, একই এলাকায় সিদ্দিক হাওলাদার (৪২) নামে এক দিনমজুর ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার পশ্চিম বানিয়াখালী গ্রামে খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিনের মালিকানাধীন মৎস্য খামারের পানির নিচে খুঁটির সাথে বেঁধে রাখা অর্ধগলিত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। অপরদিকে একই এলাকা থেকে সিদ্দিক হাওলাদার (৪২) নামে এক দিনমজুর ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। উদ্ধারকৃত লাশটি সিদ্দিকের বলে তার পরিবারের সদস্যরা দাবি করেছেন।
খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন মুঠোফোনে বলেন, তিনি বর্তমানে গোপালগঞ্জে অবস্থান করছেন। কে বা কারা অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে খুন করে তার মৎস্য খামারে অসদুদ্দেশ্যে রেখে গেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেছেন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান বলেন, পশ্চিম বানিয়াখালী গ্রাম থেকে উদ্ধারকৃত লাশটি বিকৃত হওয়ায় সঠিক পরিচয় জানা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশটি বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো বলেন, পশ্চিম বানিয়াখালী গ্রাম থেকে সিদ্দিক হাওলাদার নামে এক দিনমজুর ৩০ সেপ্টেম্বর থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের ঘটনায় ৫ অক্টোবর থানায় একটি জিডি করা হয়েছে। সিদ্দিকের পরিবার উদ্ধারকৃত লাশটি সিদ্দিকের বলে দাবি করছে। কিন্তু ডিএনএ টেস্ট ছাড়া লাশের সঠিক পরিচয় জানা যাবে না বলে ওসি জানিয়েছেন।
T.A.S / জামান
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ