ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

ডাক্তার সিরিয়াল ডট কম ওয়েবসাইটের উদ্বোধন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৯-১০-২০২৪ দুপুর ৩:২১

চাঁপাইনবাবগঞ্জে ডাক্তার সিরিয়াল ডট কম ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি হোটেলে এ ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। ডাক্তার সিরিয়াল ডট কমের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আতিকুল্লাহ আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের কনসালট্যান্ট (সার্জারি) ডা. মো. ইস্ররাফিল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অর্থোপেডিক সার্জ ন ডা. আব্দুল আল মামুন, নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা. আহসান হাবিব, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. শাহনাজ খাতুন ফ্লোরা, যৌন ও চর্মরোগ বিশেষজ্ঞ ডা. আলমগীর রেজা, নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীর, সুজনের চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল।

অন্যদের মধ্যে বক্তব্য দেন- ক্লিনিক-ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম ডলার, শিক্ষক মো. দুরুল হুদা, ক্লিনিক মালিক মেহেদী হাসান প্রমুখ।

বক্তরা জানান, ডিজিটাল যুগে ডাক্তার ডট কম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্লিনিকে গিয়ে ডাক্তারের সিরিয়ালের ভোগান্তি অনেকাংশেই কমবে। রোগীরা বাসায় বসে অনলাইনের মাধ্যমে খুব সহজেই ডাক্তারের সিরিয়াল দিতে পারবেন। ডাক্তারের সকল ধরনের তথ্য পাওয়া যাবে এ ওয়েবসাইটের মাধ্যমে।

ডাক্তার সিরিয়াল ডট কমের চেয়ারম্যান আতিকুল্লাহ আরিফ বলেন, সেবার উদ্দেশ্যে নিয়ে ওয়েবসাইটটি চালু করা হয়েছে। এ ওয়েবসাইটের উত্তরোত্তর সাফল্য কামনা করেন অতিথিরা। পরে কেক কেটে ওয়েবসাইটের উদ্বোধন করেন অতিথিরা।

T.A.S / জামান

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা