ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

পঞ্চগড়ে স্থানীয় ছাত্রসমাজের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৯-১০-২০২৪ দুপুর ৩:২২

পঞ্চগড়ে স্থানীয় ছাত্রসমাজের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মো. সাবেত আলী। বুধবার (৯ অক্টোবর) সকাল ১০টায় পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানাসহ উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ। 

জেলা প্রশাসক বলেন, বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে বৈষম্যহীন মানবিক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পঞ্চগড় জেলাকে এগিয়ে নিতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পঞ্চগড় জেলায় কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড হতে দেয়া হবে না। আমরা পঞ্চগড়কে পর্যটননগরী হিসেবে গড়ে তুলব। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া; সব বিষয়ে আমরা কাজ শুরু করব। 

তিনি বলেন, সর্বপ্রথমে আমাদের ভালো মানুষ হতে হবে। আমরা ভালো মানুষ হতে পারলে প্রত্যেক সেক্টর থেকে অনিয়ম নির্মূল হয়ে যাবে। মাদকের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোনো মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীদের ছাড় দেয়া হবে না।

তিনি আরো বলেন, আমি লক্ষ্য করেছি পঞ্চগড় জেলা শহরের প্রবেশপথে একমাত্র করতোয়া সেতু। আমরা পরিকল্পনা করছি অতিদ্রুত আরেকটি সেতু ও বাইপাস সড়ক নির্মাণ করার। সারাদেশের মধ্যে পঞ্চগড় জেলা জন্ম নিবন্ধনে অনেক পিছিয়ে। আমরা আগামী ডিসেম্বরের মধ্যে জন্ম নিবন্ধনে এগিয়ে আসব। তার জন্য প্রয়োজন আপনাদের সহায়তা। আপনারা আপনাদের ইউনিয়নে জন্মগ্রহণ থেকে শুরু করে এক বছর পর্যন্ত যতগুলো শিশু আছে তাদের জন্ম নিবন্ধনের জন্য আপনারা কাজ করুন।

জেলা ছাত্রদলের সভাপতি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিবাদী সরকার যে অপকর্ম করেছে, যদি একই ভাবে আমরা তা করি তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। অতএব আমাদের মানুষের, সমাজের ও রাষ্ট্রের কল্যাণের জন্য কাজ করতে হবে। মানুষের পাশে সব সময় থাকতে হবে। 

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, আমরা ইতোমধ্যে দেখেছি পঞ্চগড়ের নবাগত ডিসি মহোদয় পঞ্চগড়ের উন্নয়নের জন্য নানান উদ্যোগ গ্রহণ করেছেন। জেলা ছাত্রদলের পক্ষ থেকে উনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা তার উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে সব সময় আছি এবং থাকব ইনশা আল্লাহ।

T.A.S / জামান

টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা

বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত

রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ

রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়

নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন

ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল

বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন

২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার

এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু

পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন

রাজারহাটে সরকারি গুদামের বদলে অটো রাইস মিলে ধান সংগ্রহের অভিযোগ