সুন্দর মানসিকতায় শান্তি ফিরবে পাহাড়ে : ব্রিগেডিয়ার শরীফ মো. আমান হাসান
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে খাগড়াছড়িতে। বুধবার (৯ অক্টোবর) সকালে সনাতন সমাজ কল্যাণ পরিষদ খাগড়াছড়ি সদর উপজেলার আয়োজনে লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণে চিকিৎসাসেবা এবং ওষুধ বিতরণের আয়োজন করা হয়।
খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদ সদর উপজেলা কমিটির সুজিত দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান, এসপিপি,এনডিসি, পিএসসি।
প্রধান অতিথি বলেন, সুন্দর মানসিকতায় শান্তি ফিরবে পাহাড়ে। আমরা সকলে মিলিমিশে সহাবস্থান করলে এখানে নিজেদের শান্তি-সম্প্রীতি অটুট রাখা সম্ভব বলে। সকল জাতি ও ধর্মের মানুষের মেলবন্ধনে পাহাড়ের শান্তির স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব বলেও তিনি জানান।
বিশেষ অতিথি ছিলেন- খাগড়াছড়ি সদর জোনের (৩০ বীর) অধিনায়ক লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটু), খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্মল কান্তি দাশ, সনাতন সমাজ কল্যাণ পরিষদ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও উপদেষ্টা নির্মল দেব, খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি সদস্য সচিব অশোক মজুমদারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
খাগড়াছড়ির বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথি শুভেচ্ছা উপহার তুলে দেন। একই সময় মন্দিরের সার্বিক খোঁজখবর নেন তিনি। লায়ন্স চক্ষু হাসপাতাল চট্টগ্রাম, খাগড়াছড়ি চক্ষু হাসপাতালর সহযোগিতায় এতে অসংখ্য রোগী চিকিৎসা নেয়ার বিষয়টি ছিল লক্ষণীয়।
T.A.S / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন