ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় আরো একটি মামলা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৯-১০-২০২৪ দুপুর ৪:১৪

ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের হতাহতের ঘটনায় আরো একটি নতুন মামলা দায়ের করা হয়। ৩ অক্টোবর সদর উপজেলার ভুল্লী থানার কালেশ্বরগাঁও গ্রামের মো: রিয়াজ উদ্দিনের ছেলে মো: মাহাবুব হোসেন (২৪) বাদী হয়ে ৮৫ জনের নাম উল্লেখ করে ৩-৪শ জনকে অজ্ঞাত করে বিজ্ঞ অতি: চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী (সদর) আদালত, ঠাকুরগাঁওয়ে এ মামলাটি দায়ের করেন।

সংশ্লিষ্ট আদালতের বিজ্ঞ বিচারক এস. রমেশ কুমার ডাগা মামলাটি সদর থানাকে এজাহার হিসেবে অন্তভুক্ত করার আদেশ প্রদান করেন।মামলার বিবরণে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগষ্ট দুপুরে পৌর শহরের আর্ট গ্যালারী মোড়ে রাস্তার উপর ছাত্র জনতার উপর হামলা চালায় আসামীগণ। এ সময় আসামীরা ধারালো ছুরি, পিস্তল, শটগান, ককটেল, বোমা-বারুদ, লোহার রড, চাপাতি, ডেগার, রাম-দা, হকি, চাইনিজ কুড়াল, ইট, পাথর, শক্ত বাঁশের লাঠিসহ মারাত্মক অস্ত্রে-সস্ত্র নিয়ে ছাত্র-জনতার উপরে হামলা চালায়। এ সময় আন্দোলনকারী হিসেবে মামলার বাদী মো: মাহাবুব হোসেনও আহত হন। দেশীয় অস্ত্রের অঘাতে মাহাবুব গরুতর আহত হয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ৪-১৮ আগষ্ট পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন।

এ ঘটনায় পৌর আওয়ামী লীগের সভাপতি মো: আকরাম (৫৫) ও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: মোয়াজ্জেম হোসেন (৫০) সহ ৮৫ জনের নাম উল্লেখ করে ৩-৪শ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। 

T.A.S / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার