ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

গুইমারায় জাল-জালিয়াতির মাধ্যমে জায়গা দখলের চেষ্টা


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৯-১০-২০২৪ দুপুর ৪:২৮

খাগড়াছড়ির গুইমারা উপজেলার পশ্চিম বড়পিলাক নামক স্থানে পুনর্বাসিত প্রজাদের জায়গা জাল-জালিয়াতির মাধ্যমে দখলের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে একই এলাকার সোলেমান শেখ ও তার ছেলে দ্বীন ইসলামের বিরুদ্ধে। 

জানা গেছে, গুইমারার পশ্চিম বড়পিলাক এলাকায় সর্বপ্রথম বাঙালি পরিবার হিসেবে রিজিয়া বেগমদের পুনর্বাসিত করা হয়, যার বন্দোবস্ত মামলা নং ৮৪৮৪/৮০-৮১-এর মাধ্যমে হোল্ডিং নং ৩০৪ মূলে ১নং চৌহদ্দিতে ২.৫০ একর এবং ২নং চৌহদ্দিতে ২.৫০ একর, মোট ৫ একর তৃতীয় শ্রেণির ভূমি রিজিয়া বেগমকে বন্দোবস্ত কবুলিয়ত প্রদান করা হয়। কিন্তু বন্দোবস্ত পাওয়ার সময় রিজিয়া বেগম শুধুমাত্র ১নং চৌহদ্দির ২.৫০ একর ভূমির দখল বুঝে পান। সে সময় থেকেই রিজিয়া বেগম দীর্ঘ ৪০-৪৫ বছর দরে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছেন। 

সম্প্রতি স্থানীয় সোলেমান শেখ ও তার ছেলে দ্বীন ইসলাম জায়গাটি তাদের বলে দাবি করেন। ভুয়া কাগজপত্র দেখিয়ে অবৈধভাবে অন্যের জায়গা আত্মসাৎ করাই তাদের একমাত্র লক্ষ্য বলে জানা যায়। স্বৈরাচার সরকার আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতার দাপট দেখিয়ে এই সোলেমান ও দ্বীন ইসলাম অসহায় মানুষদের জায়গা-জমি জাল-জালিয়াতি করে আত্মসাৎ করে সাধারণ মানুষকে বিভিন্নভাবে মামলা-হামলা করে হয়রানি করেছে। ইতোমধ্যেই দ্বীন ইসলামের বিরুদ্ধে পশ্চিম বড়পিলাক এলাকার রফিকুল ইসলামের বাড়িতে সন্ত্রাসী কায়দায় হামলা ও লুটপাটসহ একজনকে মারত্মকভাবে আহত করার অভিযোগে গুইমারা থানায় মামলা দায়ের করা হয়।

ভূমিদস্যূ দ্বীন ইসলাম ও তার পিতা সোলেমান শেখ উক্ত জায়গাটি তাদের জায়গা বলে দাবি করে ৬ জনের নামে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদলতে মামলা দায়ের করেন, যার মামলা নং সিআর ৬৯/২০২২। উক্ত মামলা তদন্তের জন্য চট্টগ্রাম জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে দায়িত্ব প্রদান করা হলে পিবিআই পরিদর্শক (নিরস্ত্র) সিরাজুল ইসলাম সরেজমিন তদন্ত করে ম্যাপ ও সাক্ষীদের পাশাপাশি স্থানীয়দের সাথে কথা বলে মোসা. রিজিয়া বেগম, মো. হাকিম উদ্দিন শেখ, নজরুল ইসলাম, মো. বাবুল মিয়া, মো. আবু বক্করের বিরুদ্ধে দ্বীন ইসলামের করা অভিযোগটির কোনো সত্যতা নেই বলে প্রতিবেদন দাখিল করেন। এরপরও দ্বীন ইসলাম ও তার পিতা সোলেমান একের পর এক মামলা দিয়ে অসহায় পরিবারগুলোকে নিঃস্ব করে দিচ্ছে বলে জানা গেছে।

অভিযোগকারী রিজিয়া বেগম জানান, পারিবারিক আর্থিক সমস্যার কারণে উক্ত বন্দোবস্ত প্রাপ্ত ভূমি থেকে মোহাম্মদ হাকিম উদ্দিন শেখ এর নিকট ০.১৫ (পনের শতক) একর, মো. বাবুল মিয়া এর নিকট ০.২০ (বিশ শতক) একর, মো. জহিরুল ইসলাম এর নিকট ০.১৫ (পনের শতক) একর, আব্দুল কাদের এর নিকট ০.৫০ (পঞ্চাশ শতক) একর, মো. মাঈন উদ্দিন এর নিকট ০.৪২ (বিয়াল্লিশ শতক) একর এবং মো. রুহুল আমিন এর নিকট ০.৪০ (চল্লিশ শতক) একর ৩য় শ্রেণির জমি বিক্রয় করে। ৬ জনের নিকট সর্বমোট ১.৮২ একর ভূমি বিক্রয় করে। বর্তমানে দ্বীন ইসলাম ও তার পিতা সোলেমান শেখ জাল-জালিয়াতি করে জমি আত্মসাতের চেষ্টা করছে। তাদের কাগজপত্রের চৌহুর্দির সাথে কোনো মিল নেই। এছাড়াও তাদের কাগজে যাদের থেকে জায়গা ক্রয় করেছে উল্লেখ আছে তাদেরকে এই এলাকার কেউই চিনে না এমনকি কখনো দেখেনি। 

দ্বীন ইসলামের দায়ের করা অপর এক মামলা সংক্রান্ত বিষয় আদালত সূত্রে জানা যায়, বিবিধ মামলা নং- ০৪/২৩ এর আদেশ মূলে জেলা প্রশাসক কর্তৃক বন্দোবস্তি মামলা বাতিল করে। উক্ত বাতিলের আদেশের বিরুদ্ধে রিজিয়া বেগম এর দায়ের করা দেওয়ানী মামলা নং- ১৪২/২৪ এর গত ৬ অক্টোবর ২০২৪ তারিখের আদেশ মূলে নথি তলব এবং স্থগিতাদেশ দেন।

উপরোক্ত বিষয়গুলো নিয়ে অভিযুক্ত দ্বীন ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি জানায়, আজিম উদ্দিন, মাইন উদ্দিন ও বেলাল হোসেন আমাদের রেকর্ডীয় জায়গা জোরপূর্বক দখল করে র্দীঘদিন যাবৎ ভোগ দখল করছে। তাদের উচ্ছেদের জন্য আমি ৬/৭ মাস পূর্বে আদালতে মামলা দায়ের করি। জায়গা সংক্রান্ত বিষয় বিস্তারিত জানতে চাইলে তিনি দেখা হলে বিস্তারিত বলবে বলে ফোনটি কেটে দেয়।

স্থানীয় সচেতন মহল বলেন, সোলেমান শেখ ও তার ছেলে দ্বীন ইসলাম দুষ্ট প্রকৃতির লোক। স্থানীয় অসহায়দের জায়গা জমি দখল করে হয়রানী করাই তাদের একমাত্র কাজ। এদের অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।

T.A.S / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত