গুইমারায় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গাড়ি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
বুধবার (৯ অক্টোবর) বেলা ১১টায় গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গুইমারা থানার অফিসার ইনর্চাজ মো. আরিফুল আমিন, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ওসমান গণি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম মজুমদার।
আরো উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি মো: সোহাগ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: রফিকুল ইসলাম, বিএনপির সাধারণ সম্পাদক আরমান হোসেন, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর আহ্বায়ক মোঃ রাসেল শেখ, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত অতিথিরা যে কোনো দুর্যোগের সময় সকলকে সচেতন থাকার পরামর্শ প্রদান করেন। পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারিভাবে বিভিন্ন আর্থিক সহযোগিতা ঢেউটিনসহ বিভিন্ন সহায়তা প্রদানসংক্রান্ত বিষয় জানানো হয়। এছাড়াও বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
T.A.S / জামান
অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ
দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত
শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ
সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক
ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার
৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার
বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা
পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ
চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত
তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস
হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা