শরীয়তপুরে ১০২ পূজামণ্ডপে ৬৬৮ আনসার সদস্য মোতায়েন
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে শরীয়তপুরে ১০২টি পূজামণ্ডপে ৬৬৮ জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। তারা ৮ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ছয় দিন পূজামণ্ডপে নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।
ষষ্ঠীপূজার মধ্যদিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। অন্যান্য জেলার ন্যায় শরীয়তপুরের ছয়টি উপজেলার ১০২টি মণ্ডপে অনুষ্ঠিত হবে এ উৎসব। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মণ্ডপগুলোতে মোতায়েন করা হয়েছে আনসার-ভিডিপি সদস্য। এদের মধ্যে পিসি ২৮ জন, এপিসি ১০২ জন, পুরুষ ভিডিপি সদস্য ৩৩৪ জন এবং মহিলা ২০৪ জন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট মো. জাহাঙ্গীর আলম জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মহোদয়ের দিকনির্দেশনায় ৮ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার ছয়টি উপজেলার ১০২টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৮টি পূজামণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৮ জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রয়েছেন। গুরুত্বপূর্ণ ৩০টি ও সাধারণ ৪৪টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৬ জন করে আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন।
এ সময় তিনি আরো জানান, শরীয়তপুর জেলায় যে কোনো আপদকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য স্ট্রাইকিং ফোর্স ব্যাটালিয়ন আনসার টিম প্রস্তুত রাখা হয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তায় সর্বত্র কাজ করবে।
এমএসএম / জামান
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা