ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

একান্ত সাক্ষাতকারে ৪৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমেদ জন

আমাদের ৪৪ নং ওয়ার্ডে এখন মুক্ত পরিবেশ বিরাজ করছে 


বিল্লাল হোসেন photo বিল্লাল হোসেন
প্রকাশিত: ১০-১০-২০২৪ রাত ১২:৪৮

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বিগত ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী হাসিনা দেশ থেকে পালানোর পর দেশ নতুন করে স্বাধীন হয়েছে। বলছিলেন ৪৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমেদ জন। তিনি বলেন, আজ মুক্ত বাতাসে প্রাণ খুলতে পারছে, সাংবাদিকরা তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। আমাদের ৪৪ নং ওয়ার্ডে এখন রাহুমুক্ত পরিবেশ বিরাজ করছে।

তবে একটি কথা না বললেও নয়, এদিকে ছাত্র-জনতার উল্লাসের সময় এক শ্রেণির সুযোগ সন্ধানী টোকাইরা ভাংচুর ও লুটপাট করে, অথচ একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়িয়ে দেয় যে বিএনপি’র অঙ্গ সংগঠন দল লুটপাট করছে, যা সম্পূর্ণ মিথ্যা বরং সেই সময় আমরা লুটপাটকারীদের সর্বচ্চভাবে প্রতিরোধ করি। যা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তাৎক্ষনিক নির্দেশ ছিল।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৪ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি আরো বলেন, আমরা আমাদের নেতা তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নির্দেশনা মেনেই কাজ করে যাচ্ছি আমাদের নেতাকর্মীদের নিয়ে শুতলাপুরের সাধারণ জনগণের সঙ্গে সামাজিকতা রক্ষা করা-সহ আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশকে সহযোগিতা করছি।

দৈনিক সকালের সময় এক অনুসন্ধানে উঠে এসেছে সূত্রাপুর থানা ৪৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমেদ জন এলাকায় গরিব অসহায় মানুষের পাশে থাকেন তিনি এলাকায় চাঁদাবাজ মাদক লুটপাট তথা অপরাধীদের বিরুদ্ধে তারেক জিয়ার নির্দেশে কাজ করে যাচ্ছেন। তবে পরাজিত আ.লীগের ঘাপটি মেরে লুকিয়ে থাকা একটি মহল বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।  

৪৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাসান খান প্রদীপ বলেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোন লাভ হবে না আমরা আমাদের নেতা তারেক রহমানের ও বেগম খালেদা জিয়ার নির্দেশে এলাকার মানুষের সেবা করে যাচ্ছি এবং করেই যাবো। বর্তমানে আমাদের সূত্রাপুর থানার এরিয়াতে কোন চাঁদাবাজের মাদক ব্যবসায়ীদের ঠাই নাই আমরা চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ধরে আইনের হাতে তুলে দিব এটাই আমাদের মুল কাজ বিএনপি দলে কোন চাঁদাবাজ মাদক ব্যবসায়ীদের জায়গা নেই।

আমাদের দল বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আছে এবং আমরা আমাদের অবস্থান থেকে এই সরকারকে সব রকম সহযোগিতা করে যাচ্ছি।

 

জামিল আহমেদ / জামিল আহমেদ

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার

১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নিন্সে র‍্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৩-৯৪ সেশনের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই পদ হারালেন শারমিন আক্তার

উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১

ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের