ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে রেললাইনে ঘুমিয়ে দ্বিখণ্ডিত শ্রমিক


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১০-১০-২০২৪ দুপুর ১১:৮

নরসিংদীর রায়পুরা উপজেলায় রেললাইনে বিশ্রাম নেয়ার সময় ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার (৯ অক্টোবর) রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনসংলগ্ন আশারামপুর এলাকার রেললাইন থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

মারা যাওয়া ওই শ্রমিকের নাম মো. রাহাত আলী (২২)। তিনি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নওকূড় গ্রামের আইজার রহমানের ছেলে। তিনি নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর আওতায় একটি প্রকল্পের ঠিকাদার নিযুক্ত শ্রমিক ছিলেন।

সহকর্মী শ্রমিক সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো বুধবার সকাল থেকেই নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের আশারামপুরে (রেললাইনের পাশে) পল্লী বিদ্যুতের খুঁটি স্থাপন করছিলেন শ্রমিকরা। কাজের একপর্যায়ে বেলা ১১টার দিকে রাহাত আলী ক্লান্ত হয়ে একটি কাঁঠাল গাছের পাশে রেললাইনে বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েন।

এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি দূর থেকেই বেশ কয়েকবার হুইসেল দিলেও উঠছিলেন না রাহাত। সহকর্মী শ্রমিকরা রেললাইনে পৌঁছানোর আগেই ওই ট্রেনের চাকায় কাটা পড়ে পেট থেকে দ্বিখণ্ডিত হয়ে যায় রাহাতের দেহ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দুপুরে নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাহাত আলীর লাশ উদ্ধার করে।

T.A.S / জামান

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন