পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে নিহত ৮
পিরোজপুর-নাজিরপুর সড়কের কদমতলা নূরানী গেট নামক স্থানে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে ৮ জন নিহত হয়েছেন। বুধবার (৯ অক্টোবর) রাতে সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত একজন বাংলাদেশ আর্মির সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, তারা কুয়াকাটায় ঘুরতে এসেছিলেন। যাওিয়ার পথে তাদের বহনকারী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। পিরোজপুর ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের কর্মরত মেডিকেল অফিসার একেএম আসিফ আহমেদ তাদের মৃত ঘোষণা করেন। ৮ জনের মধ্যে পুরুষ দুজন, নারী তিনজন এবং শিশু তিনজন।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম হোসেন মিয়া বলেন, রাত ২টা ১৭ মিনিটে আমরা সংবাদ পাই কদমতলা এলাকার নূরানী গেটে একটি প্রাইভেটকার খালে পড়ে গেছে। সাথে সাথে আমি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে পাঠাই এবং আমি নিজেও সেখানে উপস্থিত হয়ে দ্রুত লাশ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করি।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবাহান বলেন, কদমতলা ইউনিয়নের দফাদার মোহাম্মদ আবুল হোসেন আমাকে ফোন দিয়ে বলেন কদমতলা নূরানী গেটে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে। তাৎক্ষণিক কদমতলায় ডিউটিরত অফিসারকে আমি বলি দ্রুত নুরানি গেটে যাও, সেখানে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে। তুমি এবং তোমার টিম নিয়ে দ্রুত সেখানে যাও। সঙ্গে সঙ্গে আমিও সেখানে উপস্থিত হই এবং নিহত ৮ জনের মধ্যে ৪ জনকে শনাক্ত করতে সক্ষম হই। বাকি চারজনকেও শনাক্ত করার জন্য চেষ্টা করছি।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
T.A.S / জামান
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার