শান্তিগঞ্জে এইচপিভি ভ্যাকসিন ক্যাম্পেইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের শান্তিগঞ্জে হিউম্যান পাপিলোমা ভাইরাস (এইচপিভি) ভ্যাকসিন ক্যাম্পেইন বাস্তবায়নে উপজেলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
হিউম্যান পাপিলোমা ভাইরাস (এইচপিভি) ভ্যাকসিন ক্যাম্পেইন বাস্তবায়ন সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, জয়কলস উজানীগাঁও রশিদীয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, এনজিও সংস্থা এফআইভিডিবির প্রজেক্ট অফিসার দিলপছন সাজিয়া, পরিবার পরিকল্পনার এমও ডা. ফাতেহা বেগম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদ প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্যে ডা. মো. ইকবাল হোসেন বলেন, হিউম্যান পাপিলোমা ভাইরাস (এইচপিভি) একটি ক্যান্সারব্যাধি। তাই এই মারাত্মক ক্যান্সারব্যাধি নির্মূলে ১০ থেকে ১৪ বছর বয়সী অর্থাৎ ৫ম শ্রেণি-৯ম শ্রেণি পর্যন্ত প্রতিটি শিক্ষার্থীর এই ভ্যাকসিন গ্রহণ করা আবশ্যক। এই ব্যাধি নির্মূলে সরকার বিনামূল্যে এই ভ্যাকসিন প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে।
উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেন, শান্তিগঞ্জ উপজেলায় এই ভ্যাকসিন প্রদান নিশ্চিত করতে উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মসজিদ এবং মন্দিরগুলোতে প্রচার-প্রচারণা করতে হবে এবং উপকারভোগীদের তাদের মাধ্যমে সচেতন ও উৎসাহিত করতে হবে।
উল্লেখ্য, আগামী ২৪ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় শান্তিগঞ্জ উপজেলার প্রতিটি বিদ্যালয়ে এই ভ্যাকসিন প্রদানের জন্য কেন্দ্র স্থাপন করা হবে এবং ১৯২টি ইপিআই কেন্দ্রে প্রদান করা হবে। এই কার্যক্রম ১৮ দিন চলবে। উপজেলায ৮ হাজার ৫০০ উপকারভোগীর মধ্যে এই ভ্যাকসিন প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
T.A.S / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার