ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সুবিপ্রবিতে চূড়ান্ত ভর্তি সম্পন্ন, ক্লাস শুরু ৩ নভেম্বর


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০-১০-২০২৪ দুপুর ১১:২৫

হাওরাঞ্চলের মানুষের বহুল প্রত্যাশিত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রবি) চার বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ভর্তি নিশ্চিত করেছেন ১২৮ শিক্ষার্থী। প্রথম বর্ষের (২০২৩-২৪) ক্লাস আগামী ৩ নভেম্বর শুরু হবে বলে জানিয়েছে সুবিপ্রবি কর্তৃপক্ষ। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বুধবার (৯ অক্টোবর) বিকাল ৪টায় তিন দিনব্যাপী চলমান এই চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এতে চার বিভাগে ১২৮ শিক্ষার্থী ভর্তি চূড়ান্ত করেছেন৷ এরমধ্যে রসায়ন বিভাগে ২৮ জন, পদার্থ বিভাগে ৩০ জন, গণিত বিভাগে ৩০ জন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩৮ জন শিক্ষার্থী চূড়ান্ত ভর্তি নিশ্চিত করেছেন৷ এরমধ্যে কোটায় আছেন দুই শিক্ষার্থী। আগামী ৩ নভেম্বর অস্থায়ী ক্যাম্পাসে পাঠদান শুরু করবে হাওরাঞ্চলের সবচেয়ে বড় শিক্ষাপ্রতিষ্ঠান সুবিপ্রবি। বহুল কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত এই প্রতিষ্ঠানের দৃশ্যমান কার্যক্রম শুরু হওয়ায় খুশি হাওরপারের মানুষজন।

এ ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু নঈম শেখ বলেন, সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হচ্ছে। আগামী ৩ নভেম্বর ক্লাস শুরুর মধ্যদিয়ে ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি আমরা৷ যদিও আমাদের এখনো স্থায়ী ক্যাম্পাস নেই, তবুও আমরা শিক্ষার্থীদের নিরাপত্তাসহ সকল সুযোগ-সুবিধা দিতে বদ্ধপরিকর৷ সুবিপ্রবি প্রতিষ্ঠায় যারা অগ্রণী ভূমিকা রেখেছেন তাদের এবং সার্বিক সহযোগিতার জন্য সুনামগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

T.A.S / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত