বিএনপি নেতার নামে টিসিবি কার্ড, সাবেক মেয়র-সচিবসহ তিনজনের নামে মামলা
বিএনপি নেতার নাম ব্যবহার করে টিসিবির পণ্য উত্তোলন করায় যশোরের মণিরামপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান, সচিব কামাল হোসেন এবং সাবেক কাউন্সিলর বাবুলাল চৌধুরীকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টু বাদী হয়ে বুধবার (৯ অক্টোবর) যশোরের আদালতে মামলাটি দায়ের করেন। বিচারক বাদীর অভিযোগটি আমলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দিয়েছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী আব্দুল গফুর।
মামলার বিবরণে দাবি করা হয়েছে, আসামিরা ২০২০ সাল থেকে বাদীর নাম, আইডি নম্বর এবং স্বাক্ষর জাল করে টিসিবির পণ্য উত্তোলন করে আসছেন। সম্প্রতি বিষয়টি ফাঁস হলে বিএনপি নেতা আসাদুজ্জামান মিন্টু এর প্রতিকার ও ন্যায়বিচার দাবি করে আদালতে মামলা দায়ের করেন।
বাদীর দাবি, তিনি একজন সম্মানিত ব্যবসায়ী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে সামাজিকভাবে হেয় করার জন্য আসামিরা পরিকল্পিতভাবে তার নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে টিসিবির পণ্য উত্তোলন করে আসছে।
এমএসএম / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার