নড়াইলে চিত্রশিল্পী এসএম সুলতানের ৩০তম মৃত্যুবার্ষিকী পালিত
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩০তম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে শহরের মাছিমদিয়ায় এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালায় কোরআন খতম, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৮টায় শিশুস্বর্গ মিলনায়তনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর ৯টায় এসএম সুলতানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল করা হয়। শিশুস্বর্গে শিশুদের আঁকা চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধনও করা হয়।
সকাল ১০টায় শিশুস্বর্গ মিলনায়তনে শিল্পীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা, পুরস্কার বিতরণী ও পটগানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি শারমিন আক্তার জাহান।
তিনি বলেন, এসএম সুলতান আমাদের গর্ব। তার শিল্পকর্ম বিশ্বদরবারে বাংলাদেশকে তুলে ধরেছে। সুলতানের চিত্রকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আমরা সচেষ্ট।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সুলতান ফাউন্ডেশনের আজীবন সদস্য সুলতান মাহমুদ, স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান