ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রূপগঞ্জে ছাত্রদলের সংবাদ সম্মেলন


 আনিছুর রহমান আনিছ photo আনিছুর রহমান আনিছ
প্রকাশিত: ১০-১০-২০২৪ দুপুর ৩:২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসায় বাধা ও এলাকাবাসীর ওপর অত্যাচারের প্রতিবাদ করায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি সুলতান মাহমুদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সুলতান মাহমুদ এ সংবাদ সম্মেলন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা যুবদলের আবু মো. মাসুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলী আহমেদ, মেহেদী হাসান রিপন, আল-আমিন, মুড়াপাড়া কলেজ ছাত্রদলের সদস্য সচিব আকিব হাসান প্রমুখ। 

এ সময় সুলতান মাহমুদ অভিযোগ করে বলেন, আমি জেলা ছাত্রদলের সহ-সভাপতি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সর্বোচ্চ রাজনৈতিক মামলা খেয়েছি। দাউদুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতালিব মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার নামে রূপগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে মোতালিব এলাকায় বেপরোয়াভাবে মাদক ব্যবসা ও সাধারণ মানুষের ওপর অত্যচার চালিয়েছে। সরকার পতনের পরও মোতালিব এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য ধরে রাখতে তার বাহিনী দিয়ে এলাকাবাসীর ওপর হামলা ও তাণ্ডব চালায়। গত ৮ অক্টোবর মোতালিব ও তার বাহিনীর সঙ্গে এলাকাবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় মোতালিব, তার বাহিনীর সদস্য ও একটি মহল আমার বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। আমরা ছাত্রদল মোতালিব ও তার সহযোগীদের শাস্তি দাবি করছি।

T.A.S / জামান

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের