ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদসহ আটক ১


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০-১০-২০২৪ দুপুর ৩:২৯

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অবৈধ ২৪ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ এক মাদক ব্যবসাীয়কে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী মো. মানিক মিয়া (১৯) উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রতারগাঁও গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে।  

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টায় ওই মাদক কারবারি একটি স্কুলব্যাগে করে ২৪ বোতল ভারতীয় অবৈধ মদ নিয়ে যাওয়ার খবর পেয়ে সুনামগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নির্দেশে ডিবি পুৃলিশের এসআই ওয়াসিম, এএসআই নুরুন্নবী ও এএসআই নজরুলের নেতৃত্বে ডিবি সদস্যরা ঘটনাস্থল রতারগাঁও এলাকায় ওত পেতে থাকেন। 

ওই সময় মাদক কারবারি ব্যাগে করে ভারতীয় মদ নিয়ে যাওয়ার সময় তাকে মাদকসহ আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত মাদক ব্যবসায়ী মানিক মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ ব্যাপারে ডিবি পুলিশের ওসি মো. আমিনুল ইসলাম মদসহ এক কারবারিকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আমাদের সুনামগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার স্যারের নির্দেশে জেলায় যে কোনো ধরনের অপরাধ এবং অবৈধ ও নিষিদ্ধ মালামাল উদ্ধারের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান চলবে এবং তাদের প্রতিহত করতে এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে সব সময় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর মতো ডিবি পুলিশের সদস্যরাও সক্রিয়ভাবে কাজ করছেন।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার