ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

রৌমারীতে ইয়াবা ও টাকাসহ মাদক ব্যবসায়ী আটক


লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী photo লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী
প্রকাশিত: ১০-১০-২০২৪ দুপুর ৩:৩০

কুড়িগ্রামের রৌমারীতে ভারতীয় ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মান্নান (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (৯ অক্টোবর) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল উপজেলার চর শৌলমারী ইউনিয়নের সুখেরবাতি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আব্দুল মান্নান সুখেরবাতি গ্রামের হারেজ আলীর ছেলে বলে জানা গেছে। 

রৌমারী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জুয়েলের নেতৃত্বে এসআই তাজুল, এসআই আশরাফ, এসআই নুর আলম, এসআই মনির ও এসআই হাবিবসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই হাজার টাকাসহ মান্নানকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রৌমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাকে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হবে। মাদক প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এমএসএম / জামান

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন