দুমকিতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে প্রাইভেট শিক্ষক আটক
পটুয়াখালীর দুমকিতে ১৪ বছরে এক ছাত্রকে কোচিংয়ে প্রাইভেট পড়ানোর কথা বলে জোরপূর্বক বলাৎকারের (ধর্ষণের) অভিযোগ উঠেছে এক প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করেছে। গত সোমবার (৭ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। পরদিন ওই শিক্ষকের বিরুদ্ধে ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে পটুয়াখালী সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে দুমকি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণের মামলা করা হয়।
গ্রেফতার হওয়া প্রাইভেট শিক্ষক সাইমুন (২৪) পার্শ্ববর্তী উপজেলা বাকেরগঞ্জের মধ্য নলুয়া এলাকার বাবুল মৃধার ছেলে। তিনি উপজেলার দুমকিসংলগ্ন জলিশা গ্রামে বাসা ভাড়া নিয়ে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন।
সূত্র জানায়, দীর্ঘ এক বছর ধরে ভুক্তভোগী শিক্ষার্থীসহ ১০-১২ জনের একটি ব্যাচ অভিযুক্ত সাইমুনের কাছে প্রাইভেট পড়ে। পরীক্ষায় ভালো করার জন্য রাতে তার বাসায় থেকে পড়াশোনা করতে ওই শিক্ষার্থী ও তার মা-বাবাকে অনুরোধ করে সাইমুন। একপর্যায়ে গত সোমবার শিক্ষার্থীর বাবা-মা ছেলেকে ভালো পড়াশোনার জন্য সাইমুনের বাসায় রাতে পড়তে পাঠান। ওই রাতে শারীরিক নির্যাতনসহ বলাৎকার করা হয় ভুক্তভোগী শিক্ষার্থীকে। সর্বশেষ উলঙ্গ অবস্থায় ভুক্তভুগী শিক্ষার্থীর ছবি তুলে রাখে এবং কাউকে জানালে সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রকাশের হুমকি-ধমকি দেয় ওই শিক্ষক। কিন্তু খুব ভোরে বাড়ি গিয়ে মাকে বিষয়টি বলে দেয় ওই শিক্ষার্থী।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, আটককৃত সাইমুনের বিরুদ্ধে দুমকি থানায় একটি নারী ও শিশু নির্যাতন এবং পর্ণোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে (দুমকি থানার মামলা নং ৫/২৪)। বৃহস্পতিবার তাকে পটুয়াখালী আদালতে প্রেরণ করা হয়।
T.A.S / জামান
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ