শরণখোলায় লাশ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা
বাগেরহাটের শরণখোলায় মৎস্য খামার থেকে লাশ উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সুভাষ মৃধা (৪৫) নামে একজন আসামিকে গ্রেফতার করে আদালতে চালান দিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিম বানিয়াখালী গ্রামের সিদ্দিক হাওলাদার (৫০) নামে এক দিনমজুর গত ৩০ সেপ্টেম্বর নিখোঁজ হন। বুধবার (৯ অক্টোবর) সকালে উপজেলার পশ্চিম বানিয়াখালী গ্রামে খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিনের মালিকানাধীন মৎস্য খামারের পানির নিচে খুঁটির সাথে বেঁধে রাখা অর্ধগলিত এক ব্যক্তির লাশ পুলিশ উদ্ধার করে। উদ্ধারকৃত লাশ সিদ্দিকের বলে তার পরিবারের সদস্যদের দাবি।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান বলেন, নিখোঁজ সিদ্দিকের বড় ভাই বাদশা মিয়া বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে বৃহস্পতিবার দুপুরে থানায় একটি হত্যা ও গুমের মামলা দায়ের করেন। পুলিশ এজাহারনামীয় ৩নং আসামি পশ্চিম বানিয়াখালী গ্রামের সুভাষ মৃধাকে (৪৫) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে বাগেরহাট আদালতে চালান দেয়া হয়েছে। মামলার বিষয়ে জোরালো তদন্ত চলছে এবং দ্রুততম সময়ে হত্যার রহস্য উদ্ঘাটন করা হবে বলে জানিয়েছেন ওসি।
এমএসএম / জামান
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ
নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
Link Copied