সাতক্ষীরা সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৪ বাংলাদেশি আটক
সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে চার বাংলাদেশিকে আটক আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার কেডাগেছি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটকরা সবাই বাংলাদেশি বলে জানিয়েছে বিজিবি।
আটকরা হলেন- বরিশাল কোতোয়ালি থানার চরগোপালপুর গ্রামের হানিফ মুন্সির ছেলে মো. সাইফুল মুন্সি (৩৫), একই গ্রামের মো. সাইফুল মুন্সির স্ত্রী মোছা. আঁখি আক্তার (২৭), নেত্রকোনা সদর থানার সর্বদিঘীয়া গ্রামের আবুল মিয়ার মেয়ে মোছা. লাকী আক্তার (২৫) এবং চুয়াডাঙ্গার জীবননগর গ্রামের মো. বকুলের মেয়ে মোছা. পাপিয়া খাতুন (২৪)।
বৃহস্পতিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কেড়াগাছি সীমান্ত থেকে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতে পাচারের সময় কাকডাংগা বিওপির সুবেদার নাসির উদ্দিন ও এসআইপি সদস্য নায়েক কাজী হুরমুজ আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল কৌশলে অবস্থান নিয়ে চারজনকে আটক করে। ঘটনাস্থলে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারীরা পালিয়ে যায়।
তিনি আরো বলেন, আটককৃত বাংলাদেশি নাগরিকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কলারোয়া থানায় সোপর্দের কার্যক্রম ও মানবপাচারী চক্রের পাঁচজনকে পলাতক আসামি করে কলারোয়া থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
একই দিন সাকাল সাড়ে ৬টার দিকে সাতক্ষীরার চান্দুরিয়া সীমান্তে ৩টি ভারতীয় গরু আটক করা হয়।
এমএসএম / T.A.S
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা